নয়াদিল্লি

দিল্লির সঙ্গে সমানভাবে অর্থনৈতিক অংশীদারত্বের দিকে নজর রাখছে ঢাকা: শামা ওবায়েদ
বাংলাদেশ ভারতের সঙ্গে এমন একটি অর্থনৈতিক অংশীদারত্ব দেখতে চায়, যা সমানভাবে লাভজনক হবে এবং মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল মঙ্গলবার রাতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নয়াদিল্লিতে প্রেস মিনিস্টার পদে নিয়োগ: সাইদুর রহমানকে আরএফইডির সম্মাননা
সম্মাননা গ্রহণের পর সাইদুর রহমান আরএফইডির নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‘বাংলাদেশ সরকার নিয়ে শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত’
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনকে ঘিরে অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। সেখানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, সেগুলোকে ভারত সমর্থন করে না। আজ

দিল্লিতে শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ ঢাকা
ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকার মনে করে, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত এবং জুলাই বিপ্লবে শহীদের প্রতি গুরুতর অপমান। গতকাল বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়

শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যের সঙ্গে ভারতের সম্পৃক্ততা নেই: নয়াদিল্লি
এদিকে রয়টার্স এবং জাপানের কিযোদো নিউজকে দেওয়া পৃথক বক্তব্যে শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।

গালি দেওয়া ‘বিপথগামীদের’ সঠিক পথ দেখানোর আহ্বান মোদির
ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে হওয়া বিক্ষোভে নিজেকে ও প্রয়াত মাকে লক্ষ্য করে গালিগালাজ করার অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে গালি দেওয়া তরুণ-তরুণী ‘বিপথগামী’ হিসেবে অভিহিত করে তাদের সঠিক পথ দেখানোর আহ্বান জানান তিনি।

যন্তর মন্তরের আন্দোলন কি মোদির জন্য ‘অশনিসংকেত’?
নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক যুগ পেরিয়েছে। তার এই দীর্ঘ সময়ের মধ্যে এবারই প্রথম নির্ভীক কণ্ঠে, ক্যামেরার সামনে কোনো ভারতীয়কে বলতে শোনা গেছে, ‘মোদিকে পদত্যাগ করতেই হবে’।

ভারত: তরুণরা বললে রাজনীতিকদের শুনতে হবে
গত ২০ জুলাই নয়াদিল্লির কেন্দ্রস্থলে ঘটে যাওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন এবং তার সামাজিক ও রাজনৈতিক প্রভাবকে চিহ্নিত করা গেছে। নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট ও তলস্তয় মার্গ ক্রসিং থেকে শুরু করে কনট প্লেস পর্যন্ত বিস্তৃত এলাকায় তরুণ ভারতীয়রা শিক্ষা ব্যবস্থার সর্বগ্রাসী দুর্নীতি ও অবক্ষয়ে

মোদি সরকারের আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলনের সমর্থনে টানা ২৬ দিন অনশন করার পর অবশেষে তা ভঙ্গ করেছেন ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। খবর বিবিসি বাংলার।

ককরোচ পার্টির বিক্ষোভের জেরে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রাজধানী নয়াদিল্লির অন্তত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্দোলনে ককরোচ পার্টি, খাবার আসছে দেশ-বিদেশ থেকে
নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনস্থলে বিক্ষোভকারীদের জন্য দেশ-বিদেশ থেকে অনলাইনে প্রচুর খাবার পাঠানোর হিড়িক পড়েছে।

পার্লামেন্ট অভিমুখে আর মিছিল করবে না ককরোচ পার্টি, কেন?
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, পার্লামেন্ট অভিমুখে মিছিল বাতিল করা হচ্ছে, কারণ তারা আর কোনো তরুণকে আহত করতে চান না। তিনি সমর্থকদের, বিশেষ করে নারীদের কাছে ক্ষমা চান। তার দাবি, পুরুষ পুলিশ সদস্যরা নারী বিক্ষোভকারীদেরও মারধর করেছে।

আটক হওয়া বিক্ষোভকারীদের আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি সিজেপির
দিল্লিতে ‘চলো সংসদ’ পদযাত্রাকে কেন্দ্র করে আটক হওয়া বা আইনি ব্যবস্থার মুখোমুখি পড়া বিক্ষোভকারীদের আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি ককরোচ জনতা পার্টির (সিজেপি)। আজ মঙ্গলবার সিজেপির পক্ষ থেকে এসব জানানো হয়, খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ যাচাই করা হচ্ছে: জয়সওয়াল
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমরা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগে বলেছিলাম, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে।”

শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান পাল্টায়নি: রণধীর
রণধীর বলেন, “এ বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। প্রত্যর্পণ-সংক্রান্ত যেকোনো বিষয় একটি আইনি প্রক্রিয়ার অংশ এবং এক্ষেত্রে সে অনুযায়ী তা পরিচালিত হবে।”

নিজের সিদ্ধান্তে ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ: রণধীর
রণধীর জয়সওয়াল বলেন, “দিল্লি বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাকে কিছু প্রশ্ন করেন। পরে তিনি যে ওই বহুপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের জন্যই এসেছেন, তা পুনরায় নিশ্চিত করার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে তিনি নিজ ইচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।”

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত
ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বন্যা পূর্বাভাস ও তথ্য বিনিময়ে সহযোগিতা আরও সুদৃঢ় হয়েছে। সম্প্রতি ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) সর্তকতা জারি করেছে। এই সংকটের সময় বাংলাদেশকে রিয়েল টাইম বন্যা-সংক্রান্ত তথ্য সরবরাহ করছে ভারত।

এবার পুনের পথে ভারতের ককরোচ জনতা পার্টি
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে প্রতিবাদের মাধ্যমে দেশজুড়ে নজর কাড়ার পর এবার পুনেতে আন্দোলনের পরিকল্পনা করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ১১ জুন দলটি পুনেতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদের ঘোষণা দিয়েছে।

দিল্লির হোটেলে আগুন: ভবনের মালিক গ্রেপ্তার
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশিসহ ২২ জন নিহত হওয়ার ঘটনায় হোটেল ভবনটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দিল্লির অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত, তিনজনের অবস্থা গুরুতর: হাইকমিশন
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসা ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।



