চরচা প্রতিবেদক

রাজধানীর ভাটারা এলাকার জোয়ারসাহারায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে রাকিব হাসান নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় তার সহকর্মী শাকিল ও সহযোগী মাসুদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন স্বজনরা।
রাকিব পেশায় নিরাপত্তাকর্মী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর রমণীমোহন গ্রামে। তিনি ভাটারার একটি মেসে থাকতেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সুমন বিশ্বাস জানান, রাকিব তার সহকর্মী শাকিলের কাছ থেকে ১৩ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে রাকিব ঈদের পর টাকা পরিশোধের কথা বললে শাকিল ও মাসুদ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। পরে আহত অবস্থায় তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।