Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জাপানের সামনে অসহায় তিউনিসিয়া

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৩: ৪৫
জাপানের সামনে অসহায় তিউনিসিয়া

কী খেলাটাই না খেলছে জাপান।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বকাপে এশিয়ার প্রতিনিধিরা নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচেই খেলেছিল দুর্দান্ত। ডাচদের বিপক্ষে ২–২ ড্র করা জাপান আজ দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। আফ্রিকান দলটিকে তারা হারিয়েছে ৪–০ গোলে। সুইডেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৫–১ গোলে হারের পর আজ আরও ৪ গোল—তবে এশিয়ার প্রতিনিধি জাপান মুগ্ধ করেছে সবাইকে। দুই ম্যাচে নয় গোল হজম করে বিদায় নিল তিউনিসিয়া।

জাপানের উন্নতি সবাইকে অবাক করে। ১৯৯৮ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসেছিল তারা। এরপর ধাপে ধাপে এগিয়ে জাপান এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সমীহ জাগানিয়া ও আকর্ষণীয় একটা দল। গত বিশ্বকাপে জাপান স্পেন ও জার্মানির মতো দলকে হারিয়েছিল। তারা এর মধ্যে হারিয়েছে ব্রাজিলকেও। জাপানের সঙ্গে খেলতে নামলে অনেক বড় বড় দলও এখন আত্মবিশ্বাস নিয়ে ‘জিতব’ কথাটা বলার জায়গায় নেই। জাপানের ফুটবল এখন ওই পর্যায়েই পৌঁছে গেছে।

তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটা জাপান শুরুই করেছিল দাপট নিয়ে। শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার পর তিউনিসিয়াকে কখনোই মাঠে খুঁজে পাওয়া যায়নি। তিউনিশিয়াকে জাপান পাত্তাই দেয়নি—এ কথা তো বলাই যায়।

Advertisement
Advertisement
Advertisement

জাপান ও তিউনিসিয়ার মধ্যকার ম্যাচটি ছিল ঐতিহাসিক। বিশ্বকাপের হাজারতম ম্যাচ এটি। ১৯৩০ থেকে ২০২৬—২৩ আসর লাগল ১০০০ ম্যাচের জন্য।

তিউনিসিয়ার ওপর জাপানের আধিপত্য ছিল একচ্ছত্র। ছবি: রয়টার্স
তিউনিসিয়ার ওপর জাপানের আধিপত্য ছিল একচ্ছত্র। ছবি: রয়টার্স

জাপানের কাছে হেরে এবারের বিশ্বকাপের তৃতীয় দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো তিউনিসিয়ার। এর আগে হাইতি ও তুরস্ক বিদায় নিয়েছিল। তবে সব দলেরই গ্রুপে একটি করে ম্যাচ এখনও বাকি।

ম্যাচের ৪ মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন দাইচি কামাদা। গোল হতে পারত আরও। ম্যাচের ৯ মিনিটে আরো একটি গোল পেতে পারত জাপান। তিউনিসিয়ার গোলকিপারের দৃঢ়তায় সেটি আর হয়নি। ৩১তম মিনিটে আয়াসে উয়েদা জাপানকে দ্বিতীয় গোল উপহার দেন।

প্রথমার্ধে দুই গোল করা জাপান তিউনিসিয়ার বিপক্ষে ৩–০ গোলে এগিয়ে যায় ম্যাচের ৬৯তম মিনিটে। গোলটি করেন জুনিয়া ইতো। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে জাপানকে ৪–০ গোলের লিড এনে দেন উয়েদা।

বিষয়: ২০২৬ বিশ্বকাপফুটবলজাপানখেলাতিউনিসিয়া
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।