
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
ইনিংসের ১১তম ওভার, ইশ সোধির বলটা সেভাবে টার্ন করেনি। স্লটে থাকা সেই ডেলিভারিতে ওয়ানডে সিরিজে হয়তো লেগে ঠেলে সিঙ্গেলই নিতেন তাওহীদ হৃদয়। তবে টি-টোয়েন্টির বাংলাদেশ দল যেমন অন্য দুই ফরম্যাটের চেয়ে আলাদা, তেমনই হৃদয়ের ব্যাটিংটাও। স্লগ-সুইপে মারলেন ছক্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এটাই ছিল বাংলাদেশের ইনিংসের প্রতিচ্ছবি। ফলে দুই ওভার হাতে রেখেই মিলেছে উজ্জীবিত এক জয়।
১৮৩ রান তাড়ায় বাংলাদেশ দল কেমন মানসিকতা নিয়ে ব্যাটিং করে, সেটা ছিল দেখার বিষয়। কারণ, গত এক বছরে এই ফরম্যাটে সেরা ক্রিকেটই খেলেছিল লিটন দাসের দল। তবে সব প্রস্তুতি মাটি করে বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। ফলে এই ফরম্যাটে একটা লম্বা বিরতির পাশাপাশি ছিল বিশ্বকাপ না খেলার ‘ট্রমা’। তবে প্রথম ম্যাচে আগ্রাসী ক্রিকেট খেলেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
রানের খাতা খোলার আগে জীবন পাওয়া তানজিদ হাসান ক্রিজে ছিলেন ১১তম ওভার পর্যন্ত। তবে স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে গোটা ইনিংসেই ছিলেন আড়ষ্ট। ধুঁকতে ধুঁকতে ১ বাউন্ডারিতে ২১ রান করতেই খেলে ফেলেন ২৫ বল। আরেক ওপেনার সাইফ হাসান ১০৬ স্ট্রাইক রেটে করেন মাত্র ১৬ রান।
এই দুজনের ধীরগতির ব্যাটিংয়ের পরও বাংলাদেশ ম্যাচে খুব একটা পিছিয়ে যায়নি মূলত লিটনের কল্যাণে। ২১ রানের ইনিংসটি বড় না করতে পারলেও কাজের কাজটা করে দেন। আর অন্যপ্রান্তে হৃদয় শুরু থেকেই ছিলেন ইতিবাচক। তাকে নিয়ে জয়ের পথ সুগম করেন চোট কাটিয়ে দলে ফেরা পারভেজ হোসেন ইমন।
চতুর্থ উইকেটে মাত্র ২৮ বলে এই জুটিতে যোগ হয় ৫৭ রান। জশ ক্লার্কসনের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ইমন ২০০ স্ট্রাইক রেটে খেলেন ২৮ রানের ইনিংস, যা পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ করে দেয়।
ছয়ে নেমে ফিনিশিং টাচ দেন শামীম হোসেন। বাংলাদেশের সহজ জয়ে অবদান রেখে তার ব্যাট থেকে আসে ৩১ রান। ইনিংসে ছিল ৩ বাউন্ডারি ও ২ ছক্কার মার। আর হৃদয় অপরাজিত থাকেন ৫১ রানে।
ব্যাটিংয়ের মতো বাংলাদেশের বোলিংটা অবশ্য এই ম্যাচে ছন্দময় ছিল না। অভিষিক্ত পেসার রিপন মণ্ডল পারেননি উপলক্ষটা রাঙাতে। অন্য দুই পেসারও ছিলেন খরুচে।
দুই স্পিনার রিশাদ হোসেন ও শেখ মাহেদি হাসান তাই হিসেবি বোলিং করলেও ৬ উইকেটে ১৮২ রানের বড় স্কোর গড়ে নিউজিল্যান্ড। ব্যাটিং-সহায়ক উইকেটে পরে বাংলাদেশ প্রমাণ করে দেয়, এই রানটাও যথেষ্ট নয়।
এমন জয়ের পর আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে বাংলাদেশ। সেদিনই কি নিশ্চিত হবে সিরিজ জয়ও?

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প