Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে মার্কিন সুপ্রিম কোর্টের রায়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১১: ৩৪
জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে মার্কিন সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের এই আদেশ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গত মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

ট্রাম্পের ওই আদেশে মার্কিন সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশুর মা–বাবার কেউ যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বৈধ বাসিন্দা না হন, তবে সেই শিশুর নাগরিকত্বের স্বীকৃতি যেন না দেওয়া হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

একই দিনে আদালত অন্য দুটি রায়ে নারীদের ক্রীড়া দল থেকে ট্রান্সজেন্ডার ছাত্র-ক্রীড়াবিদদের নিষিদ্ধ করার অনুমতি দিয়েছে এবং নির্বাচনী তহবিলের ওপর থাকা আরও কিছু বিধিনিষেধ বাতিল করেছে।

মার্কিন আদালত কি প্রেসিডেন্টকে ‘একনায়কতন্ত্রের’ দিকে নিয়ে যাচ্ছেন?SUPREME COURT OF US

অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে বারবার প্রেসিডেন্টের ক্ষমতার সীমা পরীক্ষা করে আসছেন ট্রাম্প। বৈধ ও অবৈধ অভিবাসনের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে গত বছর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এই নির্বাহী আদেশ জারি করেছিলেন তিনি।

এই সিদ্ধান্তের মাধ্যমে চলতি বছর দ্বিতীয়বারের মতো আদালত ট্রাম্পের কোনো বড় পদক্ষেপ বাতিল করলেন। এর আগে গত ফেব্রুয়ারিতে ব্যাপক পরিসরে তার জারি করা বৈশ্বিক শুল্ক বাতিল করেছিলেন আদালত।

গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই সংখ্যাগরিষ্ঠতার রায়টি লিখেছেন বিচারপতি জন রবার্টস। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে বা সাময়িকভাবে বসবাসরত মা-বাবার ঘরে জন্ম নেওয়া সন্তানরাও মার্কিন সংবিধান অনুযায়ী ‘জন্মসূত্রে নাগরিক’।

রায়ে এই বিচারক উল্লেখ করেন, ট্রাম্পের এই নির্দেশ মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর সুস্পষ্ট লঙ্ঘন।

যুক্তরাষ্ট্রের দাসপ্রথার অবসান ঘটানো গৃহযুদ্ধের পর ১৮৬৮ সালে অনুমোদিত এই সংশোধনী অনুযায়ী, কিছু অতি সীমিত ব্যতিক্রম যেমন: বিদেশি কূটনীতিকদের সন্তান বা কোনো শত্রু বাহিনীর সদস্য ছাড়া যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যে জন্ম নেওয়া প্রত্যেকেই স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পাওয়ার যোগ্য।

বিষয়: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রনাগরিকত্বসুপ্রিম কোর্টসংবিধান
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক