নাগরিকত্ব

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে মার্কিন সুপ্রিম কোর্টের রায়
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের এই আদেশ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে।

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে
মেক্সিকোর আইন অনুযায়ী, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শিশুর বাবা-মাও স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার সুযোগ পান। টিজুয়ানার বহু হাইতিয়ান পরিবার এই সুবিধা গ্রহণ করেছে।

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল নিয়ে শুনানি আজ, উপস্থিত থাকবেন ট্রাম্প
ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিষয়টিকে বর্তমান সময়ের অন্যতম ‘বড় জালিয়াতি’ বলে অভিহিত করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি বিচারকদের ‘বোকা’ বলেও কটাক্ষ করেন।

দ্বৈত নাগরিকত্ব বিতর্ক: নির্বাচন কি বিশ্বাসযোগ্যতার সংকটে?
ছয়টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৬ জনের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ উঠেছিল। ১৯ জানুয়ারি প্রকাশিত মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের বিরুদ্ধে আপিল শুনানির চূড়ান্ত তালিকা অনুযায়ী ২৪ জনই প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বৈধ-অবৈধ দুধরনের মনোনয়নপত্রেই আপিল করা যাবে: ইসি সচিব
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেছেন, “অঞ্চলভিত্তিক আপত্তি দাখিল করার জন্য আমরা ব্যবস্থা করেছি। যারা বৈধ ঘোষিত হয়েছে, তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে, উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে।

ব্রিটেনের নাগরিকত্ব হারানোর ঝুঁকির মুখে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৯০ লাখ মুসলিম
এই প্রতিবেদনটি থেকে বোঝা যায়, এই নীতির সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের ওপর। এসব দেশ থেকে আসা বিপুলসংখ্যক মুসলিম নাগরিক যুক্তরাজ্যে বসবাস করেন।

যেভাবে নাগরিকত্ব হারাতে যাচ্ছে ৯০ লাখ ব্রিটিশ
এই নীতির সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের ওপর। এসব দেশ থেকে আসা বিপুল সংখ্যক মুসলিম নাগরিক যুক্তরাজ্যে বসবাস করেন।

আমেরিকায় দ্বৈত নাগরিকত্ব বাতিলে বিল আসছে: প্রবাসী বাংলাদেশিদের ভবিষ্যৎ কী?
যদি এই বিলটি আইনে পরিণত হয়, তবে যুক্তরাষ্ট্র ও অন্য দেশের দ্বৈত নাগরিকেরা কঠিন এক সংকটের মুখে পড়বেন। আইনটি কার্যকর হলে, তাদের যেকোনো একটি দেশের নাগরিকত্ব বেছে নিতে হবে।

পশ্চিমবঙ্গে বিজেপির কাছে মমতার বিকল্প ভোটার তালিকা
বিজেপির এই সর্বগ্রাসী প্রচারে বিপরীতে মমতা ব্যানার্জির তৃণমূল নেতারাও মাঝে মাঝে বিভ্রান্ত হচ্ছেন। তাদের বিভ্রান্ত করাটাই তো বিজেপির কৌশল। বামেরা অবশ্য সীমিত শক্তি নিয়েও এসআইআর মোকাবিলায় বেশ সক্রিয়।

ট্রাম্পের নাগরিকত্ব অধ্যাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ফেডারেল বিচারকদের ক্ষমতা কমিয়ে দিয়েছে। এই বিচারকেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ স্থগিত করতে দেশব্যাপী আদেশ জারি করেছিলেন।

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর
যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আসছে। আজ সোমবার (১২ মে) এ সংক্রান্ত একটি পরিকল্পনা প্রকাশের কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। নতুন অভিবাসন নীতি অনুযায়ী বিদেশি নাগরিকেরা আর ৫ বছর পর স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন না।

যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে ভোটারদের: ট্রাম্পের নির্বাহী আদেশ
যুক্তরাষ্ট্রের যেকোনো ভোটারকে অবশ্যই দেশটির নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৫ মার্চ) এমন একটি নির্বাহী আদেশে সই করেছেন।

ছয় মাসে কুয়েতে নাগরিকত্ব হারালেন ৪২ হাজার
এই পদক্ষেপের লক্ষ্য হলো অনিয়মিত নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্বের নিয়ম লঙ্ঘন এবং জালিয়াতি বা ভুল নথিপত্রের মাধ্যমে প্রাপ্ত নাগরিকত্বের বিষয়গুলো সমাধান করা।

ওমানে প্রথমবারের মতো দ্বৈত নাগরিকত্ব প্রদান
প্রথমবারের মতো এক রুশ নারীকে দ্বৈত নাগরিকত্ব দিল ওমান। এর মাধ্যমে দেশটির ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবিতে পিটিশনে ২ লাখের বেশি স্বাক্ষর
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবিতে দেশটির ২ লাখেরও বেশি নাগরিক এক পার্লামেন্টারি পিটিশনে স্বাক্ষর করেছেন। তাদের অভিযোগ, ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কানাডার সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছেন।

কানাডায় বাবা-মা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ, বিপাকে বাংলাদেশিরা
তদিন নির্দিষ্ট পদ্ধতিতে কানাডায় স্থায়ী হওয়া সন্তানেরা তাদের বাবা-মা, দাদা-দাদি ও নানা-নানির জন্য স্থায়ী আবাসনের (পিআর) ব্যবস্থা করতে পারলেও ২০২৫ সালে এ ধরনের সুবিধা নতুন করে আর দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ—আইআরসিসি।

বিয়ে করলেই দ্রুত মিলবে এই ৫ দেশের নাগরিকত্ব
এসব দেশের কোনো নাগরিককে বিয়ে করলেই দ্রুত আপনি পেয়ে যেতে পারেন সেই দেশের নাগরিকত্ব।

নাগরিকত্ব হারাচ্ছেন আরও ২ হাজার ৮৯৯ কুয়েতি
কুয়েতের একটি তদন্ত কমিটি ২ হাজার ৮৯৯ কুয়েতির নাগরিকত্ব বাতিল করেছে। এ সিদ্ধান্তটি এখন অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের কাছে পাঠানো হবে।

কুয়েতে নাগরিকত্ব বাতিল হলেও চাকরি হারাবেন না নারীরা
কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফাহাদ আল ইউসেফ জানান, যেসব কুয়েতিদের স্ত্রী, তালাকপ্রাপ্ত নারী এবং বিধবা নাগরিকত্ব হারিয়েছেন তারা চাকরিতে বহাল থাকবেন এবং একই বেতন পেতে থাকবেন। যারা অবসরে গেছেন তারা পেনশনও পাবেন।



