Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ধ্রুপদি ব্যাটিংয়ে ব্যবধান গড়ে দিলেন লিটন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৫: ০৩
ধ্রুপদি ব্যাটিংয়ে ব্যবধান গড়ে দিলেন লিটন

প্রথম ইনিংসে যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন ধীরগতির ব্যাটিংয়ে চাপের মুখে ছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে একটি ‘ভদ্রস্থ’ স্কোরে পৌঁছে দেওয়ার পথে রক্ষণ আর আক্রমণের মিশেলে দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছিলেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি কিছুটা ভালো হলেও চাপটা ছিলই। তবে ব্যাটিং ও কিপিংয়ে সেরা সময় পার করা লিটন আরও একবার পাল্টে দিলেন ম্যাচের চিত্র। পাকিস্তান বোলারদের সব চেষ্টা ব্যর্থ করে উপহার দিলেন আরেকটি গুরুত্বপূর্ণ ইনিংস, যা সম্ভবত গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্যও।

Advertisement
Advertisement
Advertisement

তৃতীয় দিন সকালের সেশনেই মূল কাজটা করে ফেলেছিলেন লিটন। নাজমুল হোসেন আরও একবার অতি রক্ষণাত্মক ব্যাটিং করে কিছুটা চাপ তৈরি করে বিদায় নেন। মধ্যাহ্ন বিরতির আগেই প্রায় ৮০ স্ট্রাইক রেটে ৪৮ রান করে ফেলা এই ডানহাতি ব্যাটসম্যান ফিফটিতে পৌঁছান দর্শনীয় এক বাউন্ডারিতে। খুররম শাহজাদের ফুল লেন্থ ডেলিভারি পাঞ্চ করে কভার ও মিড-অফের মাঝ দিয়ে বল পাঠান সীমানার বাইরে।

সিলেটের উইকেটের যে আচরণ, তাতে দ্রুত রান করাটাই এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর সমাধান বলেই মনে হয়েছে। মুশফিকুর রহিম টেস্ট মেজাজে ব্যাট করে সফল হলেও অন্যপ্রান্তে লিটন না থাকলে তিনিও চাপে পড়ে যেতে পারতেন। দুজনের দুই মেরুর ব্যাটিংয়ে জমে যায় ১২৩ রানের জুটি।

৫৭ রানে একবার জীবন পান লিটন। এরপর যোগ করেন আরও ১২ রান। তবে ৯২ বলে তার ৬৯ রানের ইনিংসটি পাকিস্তানের ম্যাচে ফেরার আশাকে প্রায় শেষ করে দিয়েছে। লাল বলের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে লিটন বরাবরই সফল। ৭ ম্যাচে ৩ সেঞ্চুরিতে প্রায় ৬০ গড়ে করেছেন ৭১৯ রান।

Advertisement
Advertisement
Advertisement

লিটন আউট হয়ে গেলেও ম্যাচের লাগাম ততক্ষণে বাংলাদেশের হাতে চলে যায়। মেহেদি হাসান মিরাজ (১৯) দ্রুত বিদায় নিলেও মুশফিকুর লিড নিয়ে গেছেন ৩৫৩ রানে। চা-বিরতির আগে ১০২ টেস্ট খেলা এই ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ৯০ রানে। তার সঙ্গী তাইজুল ইসলাম (৮*)। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩০৭ রান।

বিষয়: টেস্ট সিরিজপাকিস্তান ক্রিকেটমুশফিকুর রহিমটেস্ট ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটক্রিকেটলিটন দাস
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।