চরচা প্রতিবেদক

দেশের চারটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পরিস্থিতি এমন থাকলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ তথ্যে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সোমেশ্বরী নদী নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে প্রাক-মৌসুমী বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। একই সময়ে ভুগাই-কংস নদী নেত্রকোণার জারিয়াজাঞ্জাইল পয়েন্টে প্রাক-মৌসুমী বিপৎসীমার ১০০ সেন্টিমিটার উপরে দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। মগরা নদীর আটপাড়া স্টেশনে ১৬ সেন্টিমিটার উপরে এবং নেত্রকোনা স্টেশনে ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এছাড়া সুতাং নদীর হবিগঞ্জের সুতাং আরবি স্টেশনে প্রাক-মৌসুমী বিপৎসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারেও বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন সাংবাদিকদের জানান, হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত আছে। তবে বৃষ্টি পরিস্থিতি থাকলে কিছু দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
অন্যদিকে, বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এমন সতর্কবার্তা জানানো হয়।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে,সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।