চরচা ডেস্ক

লেবাননের সঙ্গে ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দুই পক্ষ ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। তারা আনুষ্ঠানিকভাবে বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে ১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন।”
ট্রাম্প বলেন, “সারা বিশ্বে ৯টি যুদ্ধের সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল। এটি হবে আমার দশম কাজ, তাই চলুন, এটি সফল করি!”
ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে পরবর্তী আলোচনার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার পর লেবাননের বাসিন্দাদের উদযাপন করতে দেখা গেছে। যুদ্ধের কারণে বাস্তুচ্যূত অনেকেই ঘরে ফিরতে শুরু করেছেন।
এদিকে, যুদ্ধবিরতি শুরুর এক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের সেনাবাহিনী এক এক্স পোস্টে জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ ও নজরদারি অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর জবাব দিতে প্রায় এক সপ্তাহ পর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়।
যুদ্ধবিরতির আওতায় ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা বন্ধ রেখেছে। কিন্তু লেবাননে হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। এই হামলায় লেবাননে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।