চরচা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ কিছু নির্বাচনী আসনে ছিন্নমূল ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
এহসানুল মাহবুব বলেন, “নির্বাচনী কিছু আসনে সমস্যা হলেও সামগ্রিক ভাবে ভোট সুষ্ঠু হয়েছে।”
এহসানুল মাহবুব আরও বলেন, “সামগ্রিকভাবে দেশবাসী এই নির্বাচন উপভোগ করেছে। নির্বাচনে দেশবাসী অংশগ্রহণের মাধ্যমে বুঝিয়েছে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে।”
যে আসনগুলোয় সন্ত্রাসী কর্মকান্ডসহ অনিয়ম হয়েছে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যাশা জানিয়েছেন এহসানুল মাহবুব।