ads

ইরানের সঙ্গে সংঘাত আবার শুরু হয়েছে, কংগ্রেসকে ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানের সঙ্গে সংঘাত আবার শুরু হয়েছে, কংগ্রেসকে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত আবার শুরু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একাধিক মার্কিন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Advertisement

১০ জুলাই কংগ্রেসে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেন, ৭ জুলাই থেকে এই হামলা শুরু হয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের জনগণ এবং দেশের স্বার্থ রক্ষার দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই সামরিক অভিযান চালানো হচ্ছে।

চিঠিতে হামলাকে ‘সীমিত, পরিকল্পিত ও পরিমিত’ বলে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে।

এর আগে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতার ওপর সীমাবদ্ধতা আরোপের চেষ্টা করেছিল। তাদের যুক্তি ছিল, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জন্য ট্রাম্প কংগ্রেসের কোনো অনুমোদন নেননি।

যুক্তরাষ্ট্রের ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোল্যুশন’ (যুদ্ধক্ষমতা আইন) অনুযায়ী, কংগ্রেস অনুমোদন না দিলে সামরিক অভিযান শুরুর ৬০ দিন পর প্রেসিডেন্টকে অবশ্যই মার্কিন সেনা প্রত্যাহার করতে হয়।

গত মে মাসে ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৭ এপ্রিল একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় ‘অপারেশন এপিক ফিউরি’ নামে প্রাথমিক অভিযানটি সমাপ্ত হয়েছে।

তবে গত সপ্তাহে আবার দুই দেশের মধ্যে হামলা শুরু হলে সেই যুদ্ধবিরতি ও সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেস্তে যায়। এই চুক্তি ভঙ্গের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে।

সম্পর্কিত