Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফারাক্কা লংমার্চের ৫০ বছর: পানি অধিকার নিশ্চিতে নাগরিক সমাজের ১০ দাবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ২১: ৫৬
ফারাক্কা লংমার্চের ৫০ বছর: পানি অধিকার নিশ্চিতে নাগরিক সমাজের ১০ দাবি

ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও নদী রক্ষার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। আজ শনিবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টনে বাংলাদেশকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান।

Advertisement
Advertisement
Advertisement

মানববন্ধনে নাগরিক সমাজের পক্ষ থেকে ১০ দফা দাবি তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। তিনি বলেন, ফারাক্কা বাঁধের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়েছে, নদী শুকিয়ে যাচ্ছে এবং কৃষি ও জনজীবনে বিপর্যয় নেমে এসেছে।

বক্তারা বলেন, পানি কেবল পরিবেশের বিষয় নয়; এটি মানুষের জীবন, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত। তাই পানি অধিকারকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করার দাবি জানান তারা।

সাংবাদিক আবু সাঈদ খান বলেন, ফারাক্কা বাঁধ বাংলাদেশ ও ভারতের কারও জন্যই সুফল বয়ে আনেনি। তিনি গঙ্গা পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির দ্রুত বাস্তবায়ন এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তঃসীমান্ত নদীর ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি জানান।

Advertisement
Advertisement
Advertisement

রিভারাইন পিপলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, নদী নিয়ে দ্বিপক্ষীয় নয়, অববাহিকাভিত্তিক আঞ্চলিক চুক্তি প্রয়োজন। এতে ভুটান ও নেপালকেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

কাজল দেবনাথ, জাকির হোসেন, মোসা. সুলতানা বেগম, রঞ্জন কর্মকার, হুমায়ুন কবির সুমন ও গবেষক পাভেল পার্থসহ বিভিন্ন বক্তা বলেন, নদীকে কেবল কিউসেক সংখ্যায় বিচার করা যায় না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত একটি জীবন্ত সত্তা।

মানববন্ধনে ১৬ মে ‘জাতীয় পানি অধিকার দিবস’ ঘোষণা, গঙ্গা-তিস্তা সহ সব আন্তঃসীমান্ত নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত, গঙ্গা পানি চুক্তিতে গ্যারান্টি ক্লজ সংযোজন এবং বড় প্রকল্প গ্রহণের আগে জনপরামর্শ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিষয়: গঙ্গারাজধানীসাংবাদিকনদীআইনফারাক্কা লংমার্চ দিবসভারত
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।