Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জ্বালানির দাম বৃদ্ধিতে ঝুঁকির মুখে খাদ্য নিরাপত্তা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯: ৩৫
জ্বালানির দাম বৃদ্ধিতে ঝুঁকির মুখে খাদ্য নিরাপত্তা

জ্বালানি তেলের দাম বাড়ানোর বড় প্রভাব পড়তে পারে খাদ্য নিরাপত্তায়। বিশেষত ডিজেলের দাম বৃদ্ধির কারণে কৃষি উৎপাদনে ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে গত ১৮ এপ্রিল দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাত ১২টার পর থেকেই এ দাম কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয় ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা। এর মধ্যে ডিজেলের দাম বেড়েছে লিটারে ১৫ টাকা। পাশাপাশি কেরোসিনের দাম লিটারে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা হয়েছে।

এ দাম বৃদ্ধির সরাসরি প্রভাব দেশের উৎপাদন খাতে পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বিশেষত কৃষি খাতে এর প্রভাব পড়বে সরাসরি।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্যমতে, দেশে বছরে ডিজেলের মোট চাহিদা প্রায় ৪৩.৫ লাখ টন। এর মধ্যে প্রায় ২৪ শতাংশ বা প্রায় ১০.৪৪ লাখ টন সরাসরি কৃষিকাজে (সেচ পাম্প, পাওয়ার টিলার ও ট্রাক্টর) ব্যবহৃত হয়।

পরিবহন ব্যয়ের ‘অজুহাতে’ নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতিbazar (39)

কৃষি খাত বিশেষজ্ঞদের মতে, সরকার ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধি করায় কৃষিতে ব্যবহৃত ডিজেল বাবদই বাড়তি ব্যয় হবে প্রায় ১ হাজার ৫৬৬ কোটি টাকা! এতে উৎপাদন খরচ বেড়ে যাবে উল্লেখযোগ্য হারে। বাড়তি এ উৎপাদন ব্যয়ের প্রভাব সরাসরি পড়বে খাদ্য মূল্যস্ফীতিতে।

একইভাবে উৎপাদননির্ভর শিল্পেও এর প্রভাব পড়বে। বিশেষত পরিবহন ব্যয় বৃদ্ধির দরুণ এ ব্যয় বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুতের দাম ছাড়া এখন পর্যন্ত ফার্নেস তেল, জেট ফুয়েল, এলপি গ্যাস, পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিনসহ সব জ্বালানি পণ্যের দাম বাড়িয়েছে। এর নেতিবাচক প্রভাবে মূল্যস্ফীতি ১২ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।

এ বিষয়ে অর্থনীতিবিদ গোলাম মোয়াজ্জেম চরচাকে বলেন, “জ্বালানি মূল্যবৃদ্ধির ফলে ‘কস্ট-পুশ ইনফ্লেশন’ বা ব্যয়জনিত মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হয়েছে। পরিবহন, উৎপাদন ও বিপণনের প্রতিটি ধাপে ব্যয় বাড়ায় শেষ পর্যন্ত এর প্রভাব ভোক্তার ওপরই পড়বে।”

আর ভোক্তার ওপর সার্বিক চাপ এলে তা শেষ পর্যন্ত ক্রয়ক্ষমতাকে সংকুচিত করবে। এতে সমাজের নিম্ন আয়ের মানুষদের একটা বড় অংশে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম চরচাকে বলেন, “সংকটকে সুযোগ হিসেবে নিয়ে জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় জোর দিলে, দাম না বাড়িয়েও পরিস্থিতি সামাল দেওয়া যেত। এতে সুফল পেত বাংলাদেশের মানুষ ও সরকার–দুই পক্ষই।”

বিষয়: জ্বালানিজ্বালানি তেলখাদ্যনিরাপত্তাকৃষিডিজেলদামতেলউৎপাদন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।