‘যুদ্ধ কখন শেষ হবে তা আমরা ঠিক করব’, ট্রাম্পকে ইরান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
‘যুদ্ধ কখন শেষ হবে তা আমরা ঠিক করব’, ট্রাম্পকে ইরান
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনি। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শেষ করার বিষয়ক মন্তব্যের প্রতিক্রিয়ায় জানিয়েছে ইরান। দেশটি বলছে, আমেরিকা এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান কখন বন্ধ হবে তা তারাই নির্ধারণ করবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জোর দিয়ে বলেছে, আঞ্চলিক সমীকরণ এবং ভবিষ্যতের পরিস্থিতি এখন তেহরানের বাহিনীর হাতে।

স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হতে যাচ্ছে।

এর প্রতিক্রিয়ায় আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, “যুদ্ধ কবে শেষ হবে তা আমরাই নির্ধারণ করব।”

সম্পর্কিত