Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজধানীতে ৪৭ মাথার খুলিসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৬: ০৪
রাজধানীতে ৪৭ মাথার খুলিসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল হাড়সহ সংঘবদ্ধ মানবকঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ–পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, ম. আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ এবং ম. ফয়সাল আহম্মেদ। তাদের কাছ থেকে বিভিন্ন প্লাস্টিকের ব্যাগে রাখা ৪৭টি মাথার খুলি এবং মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ১ নম্বর গেট এলাকায় একজন ব্যক্তি কবরস্থান থেকে সংগ্রহ করা মানবকঙ্কাল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে জহরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মানবকঙ্কাল উদ্ধার করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টা ১০ মিনিটে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে আবুল কালাম ও আসাদুল মুন্সীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মানবকঙ্কাল উদ্ধার করা হয়।

এরপর গ্রেপ্তারদের তথ্য অনুযায়ী একই দিন দুপুর ৩টা ৩০ মিনিটে উত্তরা পশ্চিম থানার সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের ছাত্রাবাসে অভিযান চালিয়ে ফয়সাল আহম্মেদকে আটক করা হয়। তার কক্ষ থেকে ৪৪টি মানবকঙ্কাল উদ্ধার করে পুলিশ।

ডিসি ইবনে মিজান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে তারা গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে গোপনে কবর খুঁড়ে মানবকঙ্কাল চুরি করত। পরে সেগুলো প্রক্রিয়াজাত করে গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা অঞ্চলের চিকিৎসা শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হতো। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পেজের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা পরিচালনা করা হচ্ছিল বলে জানান তিনি।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবুল কালামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২১টি এবং আসাদুল মুন্সীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।র

বিষয়: রাজধানীতেজগাঁওচোরপুলিশডিএমপিগ্রেপ্তারকমিশনারডিসি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক