ads

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
ছবি: ফ্রিপিক থেকে নেওয়া

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে।

আজ বৃহস্পতিবার বিইআরসি জানায়, বেসরকারি খাতে বাজারজাত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, নতুন মূল্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সংশোধিত মূল্য অনুযায়ী, বেসরকারি খাতে বাজারজাত এলপিজির খুচরা দাম প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা থেকে কমিয়ে ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে দাম কমেছে ২৯ টাকা ৭৬ পয়সা।

এলপিজির অন্যান্য আকারের সিলিন্ডারের দামও একই অনুপাতে সমন্বয় করা হবে।

এছাড়া জুলাই মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বাজারজাত এলপিজির দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কমিশন।

সম্পর্কিত