Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পাকিস্তানি সশস্ত্র সংগঠনে ‘সম্পৃক্ততার’ অভিযোগে এক পুলিশ সদস্য আইসোলেট

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ২১: ১৭
পাকিস্তানি সশস্ত্র সংগঠনে ‘সম্পৃক্ততার’ অভিযোগে এক পুলিশ সদস্য আইসোলেট

পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ পুলিশের এক কনস্টেবলকে আইসোলেট করে রাখা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা যায়, অভিযুক্ত সদস্য শাকিল হাসান পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

একইসঙ্গে বাহিনীর ভেতরে আরও কেউ উগ্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশ কনস্টেবল শাকিল হাসানকে চিহ্নিত করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর টিটিপির সম্পৃক্ততা পাওয়া গেলে আইসোলেশনে রাখা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। তদন্তকারীরা খুঁজে দেখছেন, তার সঙ্গে অন্য কোনো পুলিশ সদস্য বা বাইরের কারও যোগাযোগ রয়েছে কিনা। পাশাপাশি তিনি দীর্ঘদিন যেসব কর্মকর্তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং যেসব স্থানে কাজ করেছেন, সেসব ক্ষেত্রেও অনুসন্ধান চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত কনস্টেবল সর্বশেষ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (কল্যাণ ট্রাস্ট শাখা) আহমেদ মুইদের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ কারণে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

জানা গেছে, নেত্রকোনা জেলার বাসিন্দা শাকিল হাসানকে দুই দফা জিজ্ঞাসাবাদের পর বরিশালে বদলি করে আইসোলেট করা হয়েছে। তার ব্যক্তিগত ও ডিজিটাল যোগাযোগ, সম্ভাব্য বিদেশি সংযোগ এবং আর্থিক লেনদেন বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে অনলাইন যোগাযোগমাধ্যম ও সীমান্তবর্তী নেটওয়ার্ক ব্যবহার করে টিটিপির সঙ্গে যোগাযোগের অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, অভিযুক্ত সদস্যের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। একইসঙ্গে বাহিনীর অন্য সদস্যদের মধ্যেও কেউ উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে কি না, তা শনাক্তে নজরদারি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে কয়েকজন সদস্যকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তাদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের ব্যবহৃত ডিভাইস পরীক্ষা করা হচ্ছে।

বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, “কনস্টেবল শাকিল হাসানের টিটিপি সম্পৃক্ততা ও তাকে আইসোলেট করার বিষয়টি আমার জানা নেই। বিস্তারিত জেনে পরে জানানো হবে।”

এর আগে গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তরের গোপনীয় শাখা থেকে জারি করা এক চিঠিতে দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি গোষ্ঠী সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সামরিক স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর কথা উল্লেখ করা হয়।

বিষয়: পুলিশপাকিস্তানজঙ্গি সংগঠনকনস্টেবল
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।