Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আরও এফ-৩৫ ও এফ-১৫আইএ কিনছে ইসরায়েল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৬: ১৭
আরও এফ-৩৫ ও এফ-১৫আইএ কিনছে ইসরায়েল

আমেরিকান কোম্পানি লকহিড মার্টিন এবং বোয়িংয়ের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলার মূল্যের দুই স্কোয়াড্রন উন্নত যুদ্ধবিমান এফ-৩৫ ও এফ-১৫আইএ কেনার পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

Advertisement
Advertisement
Advertisement

ইসরায়েলের ক্রয় বিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটি এই চুক্তিটি অনুমোদন করেছে। এটি ইসরায়েলি সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য মোট ১১৯ বিলিয়ন ডলার প্রকল্পের প্রথম ধাপ, যার লক্ষ্য হলো আগামী এক দশকের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ইসরায়েলের প্রস্তুতি বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে কৌশলগত আকাশপথের সক্ষমতা বজায় রাখা।

এই ক্রয় চুক্তিতে আমেরিকান কোম্পানি লকহিড মার্টিন থেকে ইসরায়েল তাদের চতুর্থ প্রজন্মের এফ-৩৫ স্কোয়াড্রন যুদ্ধবিমান কিনবে। অন্যদিকে, বোয়িং থেকে কেনা হবে দ্বিতীয় এফ-১৫আইএ স্কোয়াড্রন যুদ্ধবিমান।

এর আগে, গত ডিসেম্বরে বোয়িংয়ের সঙ্গে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছিল, যার মধ্যে ২৫টি নতুন এফ-১৫আইএ এবং আরও ২৫টি একই ধরনের যুদ্ধবিমান ক্রয়ের সুযোগ রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম বলেন, “বর্তমান যুদ্ধে প্রয়োজনীয়তার পাশাপাশি, পরবর্তী দশ বছর এবং তার পরেও আইডিএফের সামরিক সক্ষমতা নিশ্চিত করার জন্য এখনই পদক্ষেপ নেওয়া আমাদের দায়িত্ব।”

মহাপরিচালক আমির বারাম আরও জানান, ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে, আমেরিকা -ইসরায়েল কৌশলগত সম্পর্ক এবং উন্নত বিমান শক্তি কতটা গুরুত্বপূর্ণ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে বিমান হামলার ঘটনা ঘটলেও ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি চলছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, “এই নতুন বিমানগুলো প্রযুক্তির ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আনবে। এতে থাকবে, স্বয়ংক্রিয় উড্ডয়ন ক্ষমতা, পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থা, মহাকাশে ইসরায়েলি সামরিক আধিপত্য প্রতিষ্ঠার শক্তি।”

কাটজ আরও জানান, তাদের লক্ষ্য হলো আইডিএফকে এমনভাবে শক্তিশালী করা, যেন তারা যেকোনো স্থানে এবং যেকোনো সময় শত্রু দমনে সক্ষম হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই ইসরায়েলি বিমান বাহিনী গাজা ও লেবাননে ইরানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বিষয়: যুদ্ধবিমানইসরায়েলআমেরিকাসামরিক বাহিনী
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।