চরচা প্রতিবেদক

রাজধানীর ডেমরায় একটি সুইমিং পুলে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো. শাকিব হোসেন (২২) কদমতলীর দনিয়া বড়বাড়ি এলাকার বাসিন্দা। তিনি দনিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
সহপাঠী ইফাদ জানান, দুপুরে ১৫-১৬ জন বন্ধু মিলে ডেমরার কোনাপাড়া বালুরমাঠ এলাকার ‘শামসি গ্যালারি’ সুইমিং পুলে গোসল করতে যান তারা। শাকিব সাঁতার জানতেন না, তাই তাকে তুলনামূলক নিরাপদ স্থানে দাঁড় করিয়ে রাখা হয়। এক পর্যায়ে অন্যরা সাঁতার কাটার সময় সবার অগোচরে তিনি পানিতে নেমে ডুবে যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সহপাঠী ইফাদ জানান, দুপুরে ১৫ থেকে ১৬ জন বন্ধু মিলে ডেমরার কোনাপাড়া বালুরমাঠ এলাকার ‘শামসি গ্যালারি’ সুইমিং পুলে গোসল করতে যান তারা। শাকিব সাঁতার জানতেন না, তাই তাকে তুলনামূলক নিরাপদ স্থানে দাঁড় করিয়ে রাখা হয়। এক পর্যায়ে অন্যরা সাঁতার কাটার সময় সবার অগোচরে তিনি পানিতে নেমে ডুবে যান।