Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষ, স্পেনে নিহত বেড়ে ৩৯

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৫: ৪২
দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষ, স্পেনে নিহত বেড়ে ৩৯

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় আন্দালুসিয়ার কর্দোবা প্রদেশের আদামুজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্পেনের পরিবহনমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, “মৃতের সংখ্যা ইতোমধ্যে ৩৯-এ পৌঁছেছে এবং এটি শেষ নয়। অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও সারা রাত ধরে উদ্ধারকারী দলগুলো যে অসাধারণ কাজ করেছে, তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

দেশটির রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ছিটকে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেন ওই লাইনে আসছিল। ফলে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয় এবং উভয় ট্রেনই লাইনচ্যুত হয়ে পড়ে।

Advertisement
Advertisement
Advertisement

আন্দালুসিয়ার দক্ষিণাঞ্চলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনাকবলিত মালাগা-মাদ্রিদ রুটের ট্রেনটি পরিচালনা করছিল বেসরকারি রেল সংস্থা ইরিও। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত চিলি, ১৮ জনের প্রাণহানিWildfire

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা দ্রুততার সঙ্গে আহতদের উদ্ধারে কাজ করছেন এবং ট্রেনের ভেতর থেকে যাত্রীদের নিরাপদে বের করে আনছেন।

স্পেনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আরটিভিই এর সাংবাদিক সালভাদোর হিমেনেজ, যিনি ওই ট্রেনেরই একজন যাত্রী ছিলেন, দুর্ঘটনার বর্ণনা দিয়ে বলেন,“মুহূর্তটিতে মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে। হঠাৎ করেই ট্রেনটি লাইনচ্যুত হয়।” তিনি আরও জানান, আটকা পড়া যাত্রীরা জরুরি হাতুড়ি দিয়ে বগির জানালা ভেঙে বের হতে চেষ্টা করেন।

দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার জরুরি সেবাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো নিহতদের স্বজন ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিষয়: আহতনিহতট্রেন দুর্ঘটনাস্পেনদুর্ঘটনা
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।