Advertisement Banner

‘যুক্তরাষ্ট্রের কার্ড ফুরিয়ে আসছে, ইরানের হাতে অনেক আছে’

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
‘যুক্তরাষ্ট্রের কার্ড ফুরিয়ে আসছে, ইরানের হাতে অনেক আছে’
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: রয়টার্স

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের সঙ্গে অর্থনৈতিক দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা বেশিরভাগ কার্ড ব্যবহার করে ফেলেছে। যেখানে তেহরানের হাতে এখনও খেলার মতো বেশ কিছু শক্তিশালী ‘কার্ড’ রয়ে গেছে। বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রোববার রাতে তার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

গালিবাফ উভয় পক্ষের ‘অর্থনৈতিক কার্ড’ বা কৌশলগুলোর একটি চিত্র তুলে ধরেন এবং নিজেদের আধিপত্য নিয়ে মার্কিন কর্মকর্তাদের দাবি নাকচ করে দেন।

গালিবাফ একটি সমীকরণের মাধ্যমে ইরানের সক্ষমতা, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালি, বাব আল-মান্দাব প্রণালি এবং তেল পাইপলাইন এর সাথে যুক্তরাষ্ট্রের ‘ডিমান্ড-সাইড’ বা চাহিদা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা যেমন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল ছাড়া, চাহিদা ব্যবস্থাপনা এবং প্রত্যাশিত মূল্য সমন্বয়ের তুলনা করেন।

গালিবাফ উল্লেখ করেন, ইরানের কিছু বিকল্প এখনও অব্যবহৃত রয়ে গেছে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের বেশ কয়েকটি কৌশল ব্যবহার বা আংশিকভাবে প্রয়োগ করে ফেলেছে।

গালিবাফ বলেন, “তারা তাদের হাতে থাকা কার্ডগুলো নিয়ে বড়াই করছে। যেখানে দেখা যায়: সরবরাহ কার্ড= চাহিদা কার্ড।”

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করে গালিবাফ আরও জানান, গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে এনার্জি চাহিদাকেও এই সমীকরণে অন্তর্ভুক্ত করা উচিত। যদি না ওয়াশিংটন সেই ছুটি ‘বাতিল’ করার পরিকল্পনা করে।

সম্পর্কিত