Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরানে হামলা আরও বিস্তৃত করল যুক্তরাষ্ট্র, সেতু ও বিমানবন্দরেও আঘাত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৮: ১৪
ইরানে হামলা আরও বিস্তৃত করল যুক্তরাষ্ট্র, সেতু ও বিমানবন্দরেও আঘাত

ইরানে আবারও শুরু হওয়া সামরিক অভিযানে শুক্রবার আরও বিস্তৃত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবার লক্ষ্যবস্তু করা হয়েছে সেতু ও একটি বিমানবন্দর। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে বিভিন্ন আমেরিকান সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালিতে আমেরিকান মেরিন সেনারা একটি তেলবাহী ট্যাংকারে অভিযান চালিয়েছে। একই সময়ে আরেকটি জাহাজে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামোর ওপর ব্যাপক বিমান হামলার হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইরানের উপকূল বা দ্বীপাঞ্চলে স্থল অভিযান চালানোর সম্ভাবনাও তিনি নাকচ করেননি। আমেরিকান কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ ইরানে হামলার একটি উদ্দেশ্য হলো ট্রাম্পের সামনে বিভিন্ন সামরিক বিকল্প খোলা রাখা।

Advertisement
Advertisement
Advertisement

তবে বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ ইরানকে আরও পাল্টা প্রতিক্রিয়ায় উসকে দিতে পারে। সেক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে অথবা ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের মাধ্যমে লোহিত সাগরের জাহাজ চলাচল আরও ব্যাহত হতে পারে।

যুক্তরাষ্ট্র কি ইরানের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেবে?Kharg Island–reuters

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সর্বশেষ হামলায় যে লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে, সেখানে প্রথমবারের মতো এক সপ্তাহের বেশি সময় পর ‘সামরিক সরবরাহ অবকাঠামো’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে আপাতত হামলাগুলো মূলত দক্ষিণ উপকূলীয় এলাকায় সীমাবদ্ধ ছিল, যেগুলো গত কয়েক দিন ধরেই ব্যাপকভাবে লক্ষ্যবস্তু হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে অন্তত পাঁচটি সেতুতে হামলা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর খামিরে সেতুতে হামলায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে রেলস্টেশনেও হামলা হয়েছে। এ ছাড়া, পাকিস্তান সীমান্তসংলগ্ন একটি বিমানবন্দরেও হামলার খবর জানানো হয়েছে।

রয়টার্স এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। একই সঙ্গে বন্দর আব্বাসে এক হামলায় এক নারী নিহত এবং তার সন্তান আহত হওয়ার খবরও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে এক টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেন, “ইরানে আমরা বড় ধরনের সাফল্য অর্জন করছি। খুব শিগগিরই আপনারা এর ফল দেখতে পাবেন।”

বিষয়: আমেরিকাহামলাইরানদক্ষিণাঞ্চলডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রযুদ্ধ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।