চরচা ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে এক হাজার ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে একজন পুরুষ ও চারজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৬৩ জনই ঢাকার বাইরের। বর্তমানে দেশে মোট তিন হাজার ৩৩১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন, এর মধ্যে ঢাকাতেই এক হাজার ১৫৫ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩০৭ জন, যাদের মধ্যে ১৬২ জন পুরুষ ও ১৪৫ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬ জন, যার মধ্যে ৪৭ হাজার ৩৪৩ জন পুরুষ ও ২৮ হাজার ৬৮৩ জন নারী। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী। মৃত্যুর ক্ষেত্রেও পুরুষের সংখ্যা বেশি।
গত বছর ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। এ বছর সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকা। আজ সোমবার নতুন চেয়ারম্যানের ব্যাংকে প্রথম যোগদানের কথা থাকলেও গ্রাহক ও ব্যাংক সংশ্লিষ্টদের তীব্র আন্দোলনের মুখে চরম অচলাবস্থা তৈরি হয়।

বাংলাদেশ মূলত জ্বালানিতে আমদানি-নির্ভর দেশ হওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই তেলের দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি বলেন, “জনতুষ্টবাদী সিদ্ধান্ত নেওয়া সরকারের কাজ নয়। সরকারকে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিতে হয়।”