Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি, ভিড় বাড়ছে ইসলামী ব্যাংকের সামনে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৪: ০১
নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি, ভিড় বাড়ছে ইসলামী ব্যাংকের সামনে

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকা। আজ সোমবার নতুন চেয়ারম্যানের ব্যাংকে প্রথম যোগদানের কথা থাকলেও গ্রাহক ও ব্যাংক সংশ্লিষ্টদের তীব্র আন্দোলনের মুখে চরম অচলাবস্থা তৈরি হয়।

Advertisement
Advertisement
Advertisement

আন্দোলনরত গ্রাহকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করলে পরিস্থিতি সহিংস রূপ নেয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

এই পরিস্থিতির মধ্যে বেলা ১২টার দিকে ইসলামী ব্যাংকের সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে খুরশীদ আলমের অবিলম্বে অপসারণ ও পদত্যাগসহ ৫ দফা দাবি ঘোষণা করেন ফোরামের নেতারা। ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকটিকে লুটপাটের হাত থেকে রক্ষা করতেই তাদের এই কর্মসূচী বলেও দাবি করেন তারা।

গ্রাহক ফোরামের পাঁচ দাবি—

Advertisement
Advertisement
Advertisement

ক. খুরশীদ আলমের অবিলম্বে অপসারণ ও পদত্যাগ

খ. ব্যাংকের আগের সফল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যান ওমর ফারুককে সসম্মানে পুনর্বহাল

গ. ইসলামী ব্যাংকের বর্তমান সংকটময় পরিস্থিতির দায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অনতিবিলম্বে পদত্যাগ

ঘ. বিতর্কিত এস আলম গ্রুপের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পদ সরকারের হেফাজতে নিয়ে জব্দ করা

ঙ. ব্যাংকে থাকা এস আলমের সমস্ত জব্দকৃত শেয়ার বাজারমূল্যে বিক্রি করে তার নেওয়া বেনামী ও খেলাপি ঋণ দ্রুত সমন্বয় করা

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলdilkusha_islami-bank

ফোরামের নেতারা বলেন, ইসলামী ব্যাংককে একটি নির্দিষ্ট লুটেরা গোষ্ঠীর হাত থেকে মুক্ত করতে সাধারণ গ্রাহকরা আজ রাস্তায় নেমেছে। খুরশীদ আলমের মতো বিতর্কিত ব্যক্তিকে চেয়ারম্যান বানিয়ে আবারও এস আলম গ্রুপকে ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

এদিকে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, দিলকুশা এলাকায় ব্যাংকটির সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখনো ব্যাংকের সামনে অবস্থান করছেন আন্দোলনকারীরা। তবে নতুন চেয়ারম্যান আজ শেষ পর্যন্ত কার্যালয়ে যোগ দিয়েছেন কি না, তা ব্যাংকের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

এরআগে, আজ সোমবার সকালে পুলিশের সঙ্গে গ্রাহক ফোরামের সদস্যদের পাল্টা-পাল্টি ধাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মুহুর্মুহু টিয়ারশেল ও লাঠিচার্জ শুরু করে। ব্যবহার করা হয় জলকামানও। পুলিশের অ্যাকশনে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে অন্তত ১০-১২ জন গ্রাহক ও আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

গত ২৪ মে ইসলামী ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পরদিনই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিষয়: পুলিশরাজধানীআজকের রাজধানীইসলামী ব্যাংক
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।