চরচা প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার একটি পাওয়ার টুলসের দোকানে বিদ্যুৎ সুইচ অন করার সময় আকস্মিক অগ্নিকাণ্ডে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে টেকেরহাট লেনের একটি দোকানে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)। তারা সবাই ওই দোকানের সেলসম্যান।
দুপুরের দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে ইফাতের ২৫ শতাংশ ও রকির ২৩ শতাংশ শরীর দগ্ধ হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এছাড়া ২ শতাংশ দগ্ধ হওয়া মিরাজকে অবজারভেশনে রাখা হয়েছে।
দোকানের ম্যানেজার রাফিন জানান, দোকানের ভেতরে বিদ্যুতের সুইচ অন করতে গেলে হঠাৎ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকা। আজ সোমবার নতুন চেয়ারম্যানের ব্যাংকে প্রথম যোগদানের কথা থাকলেও গ্রাহক ও ব্যাংক সংশ্লিষ্টদের তীব্র আন্দোলনের মুখে চরম অচলাবস্থা তৈরি হয়।

বাংলাদেশ মূলত জ্বালানিতে আমদানি-নির্ভর দেশ হওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই তেলের দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি বলেন, “জনতুষ্টবাদী সিদ্ধান্ত নেওয়া সরকারের কাজ নয়। সরকারকে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিতে হয়।”