Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রের হামলার পর বাহরাইনকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৭: ৪৪
যুক্তরাষ্ট্রের হামলার পর বাহরাইনকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রাতভর যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে আজ শনিবার (২৭ জুন) বাহরাইনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সময়ে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজও হামলার শিকার হয়।

Advertisement
Advertisement
Advertisement

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাতের অবসান এবং চূড়ান্ত সমঝোতার পথ সুগম করতে একটি অন্তর্বর্তী চুক্তি হওয়ার পরও সর্বশেষ এসব ঘটনার ফলে উপসাগরীয় অঞ্চলে আবারও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা এপির বরাতে ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার হরমুজ প্রণালি ছেড়ে যাওয়ার চেষ্টা করা একটি জাহাজে ইরানের ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালায়। এতে সাম্প্রতিক সংঘাতের ধারাবাহিকতা আরও দীর্ঘায়িত হয় এবং নাজুক যুদ্ধবিরতিও কার্যত দুর্বল হয়ে পড়ে।

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দপ্তর এবং ইরানের অন্যতম কট্টর আঞ্চলিক সমালোচক বাহরাইন ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের একাধিক ড্রোন দেশটিকে লক্ষ্য করে হামলা চালায়। তারা এ হামলাকে ‘নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার প্রতি প্রকাশ্য হুমকি’ হিসেবে উল্লেখ করেছে।

এর আগে শনিবার ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তারা ‘যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনীর’ সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। তবে কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু ছিল, তা তারা উল্লেখ করেনি।

অন্যদিকে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন এবং পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার না করলেও সন্দেহের তীর দ্রুতই ইরানের দিকে যায়।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার ওমান উপকূলের কাছে জাহাজ চলাচলের একটি সমুদ্রপথ সম্প্রসারণের ঘোষণা দেয়, যাতে আগত ও বহির্গামী উভয় ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল সহজ হয়।

ইরান বরাবরই দাবি করে আসছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তাদের নির্দেশনা মেনে চলতে হবে। পাশাপাশি তারা সতর্ক করেছে, বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের এ গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারকারী জাহাজের কাছ থেকে ভবিষ্যতে ট্রানজিট ফি আদায় শুরু করতে পারে।

তবে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় আরব দেশগুলো তেহরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, হরমুজ প্রণালি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত হলেও এটি একটি আন্তর্জাতিক নৌপথ।

জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার সতর্ক করে বলেছে, এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি এখনো ‘উল্লেখযোগ্য’ পর্যায়ে রয়েছে। সমুদ্রে মাইন থাকার আশঙ্কা এবং চলমান মাইন অপসারণ কার্যক্রমের কারণে নাবিকদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, জবাব দিয়েছে তেহরানওIran-US-Diplomacy
বিষয়: হামলাইরানইরান-ইসরায়েল সংঘাতড্রোনমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্রযুদ্ধ
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক