ads

ডেমরা থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ডেমরা থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সের একটি বহুতল ভবন থেকে সাইদুল ইসলাম (২১) নামের এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত সাইদুল ইসলামের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামে। তার বাবার নাম মো. সাদেক। প্রায় নয় মাস আগে তিনি পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করেন এবং বর্তমানে ডেমরা পুলিশ লাইন্সে অবস্থান করছিলেন।

হাসপাতালে নিহতের চাচা মো. সোহাগ জানান, পারিবারিক কলহের কারণে সাইদুল কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফাঁস দেন তিনি। পরে সহকর্মীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত