
খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
আর চারটা রান করতেই পারলেই রেকর্ডের পাতায় চলে যেতেন সাইফ হাসান ও তানজিদ হাসান। তবে শেষ পর্যন্ত সেটা আর পারেননি তার। এই একটি হতাশা থাকলেও এই দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যে ব্যাটিংটা করলেন, সেটা গোটা সফরে বাংলাদেশের সেরা পারফরম্যান্স। সঙ্গে শেষের দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে বড় একটা স্কোরই পেয়ে গেল বাংলাদেশ।
বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাইফ ও তানজিদের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৮৬ রান করেছে বাংলাদেশ।
তবে এই রানটা আরও বেশি হতে পারত, যদি মাঝের ওভারে ব্যাটসম্যানরা খেই না হারাতেন। বিনা উইকেটে ১২০ রান করে ফেলার পর পরের ২১ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে ফের ব্যাটিং ধসের শঙ্কা জাগিয়েছিল বাংলাদেশ। তবে সেটা হতে দেননি সাইফউদ্দিন ও ইয়াসির আলি।
প্রথম ম্যাচেও শুরুতে ঝড় তুলেছিলেন সাইফ হাসান ও তানজিদ হাসান জুটি। সেই ধারায় এদিনও তারা প্রথম থেকেই প্রতিপক্ষের বোলারদের চাপে ফেলার চেষ্টা চালান। তানজিদ সেই কাজে সফল হলেও সাইফ একেবারেই সাবলীল ছিলেন না। ৮, ১৭ ও ১৯ রানের মধ্যেই পেয়ে যান তিনটি ‘জীবন’।
এরপরও একটা বড় ইনিংস না খেললে ভীষণ চাপেই পড়ে যেতেন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে অন্যপ্রান্তে তানজিদ ইতিবাচক ব্যাটিংয়ে বজায় রাখেন রানের চাকা। ষষ্ঠ ওভারেই হয়ে যায় দলীয় ফিফটি।
সাইফ সেভাবে তাল মেলাতে পারেননি অবশ্য তার সঙ্গে। ওয়ানডে মেজাজে প্রায় একশ স্ট্রাইক রেটে ব্যাটিং চালিয়ে যান। আর ৩৩ বলে পঞ্চাশে পা রাখেন তানজিদ। একই ওভারে আরেকবার ক্যাচ দিয়ে বেঁচে যান সাইফ।
সিকান্দার রাজার বলে বোল্ড হওয়ার আগে সাইফ ৪৫ বলে ৫৫ রান করতে সমর্থ হন। তাদের ১২০ রানের এই জুটি এখন এই ফরম্যাটে ওপেনিং জুটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। সাইফের বিদায়ের পর রিচার্ড এনগারাভার এক ওভারেই ফেরেন তানজিদ (৫৮) ও তাওহীদ (৬)।
এরপর তিন বলের ব্যবধানে সাজঘরের পথ ধরেন পারভেজ হোসেন (১) ও নুরুল হাসান (৪)। ১৬০ রান করাটাই তখন চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। তবে ত্রাতা হিসেবে হাজির হন ইয়াসির ও সাইফউদ্দিন।
১২ বলে ২২ করেন ইয়াসির। তবে মূল ঝড়টা তোলেন সাইফউদ্দিন। পেস বোলিং এই অলরাউন্ডার শেষ ওভারে টানা চার ছক্কা সহ ৩১০ স্ট্রাইক রেটে মাত্র ১০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। আর জুটি ছিল ১৯ বলে ৪৫ রানের।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা