Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সংকট সমাধানে সাংবিধানিক সংস্কার জরুরি: গোলাম পরওয়ার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৮: ১৬
সংকট সমাধানে সাংবিধানিক সংস্কার জরুরি: গোলাম পরওয়ার

বর্তমান ‘রাজনৈতিক সংকটের’ সমাধানে গণভোটের ফলাফল অনুযায়ী সাংবিধানিক সংস্কার কার্যকর জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শুক্রবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জামায়াতের রুকন সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “বিএনপি যদি দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া থেকে বিরত থাকতে চায়, তাহলে তাদের উচিত সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা, শপথ গ্রহণ করা এবং গণভোটের রায় মেনে, যা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করেছে, সেই জুলাই সনদের আলোকে সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন করা।”

তিনি বলেন, “এটি করা না হলে আমাদের রাজপথে নামা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।”

Advertisement
Advertisement
Advertisement

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “বিষয়টি আদালত ও সরকারের ওপর নির্ভর করছে। এটি একটি আইনি বিষয় এবং সরকারের দায়িত্ব। সরকার তার দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং এ বিষয়ে সিদ্ধান্তও সরকারই নেবে।”

গোলাম পরওয়ার বলেন, “সেই সময়ের ক্ষত এখনো শুকায়নি। যারা এসব অপরাধ করেছে, তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি দাবি করেন, আগের সরকার সংবিধানের মূলনীতি এবং গণতান্ত্রিক রীতিনীতি উপেক্ষা করেছিল। জনগণই একটি ‘স্বৈরাচারী সরকারকে’ দেশ ছাড়তে বাধ্য করেছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে এ দেশের জনগণ আর ফ্যাসিবাদী রাজনীতি মেনে নেয় না। গণভোটেও সেই অবস্থানের প্রতিফলন ঘটেছে।”

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতেরও সমালোচনা করেন গোলাম পরওয়ার।

নরসিংদী জেলা জামায়াতের সংগঠক মো. ইব্রাহিম ভূঁইয়া সম্মেলনে সভাপতিত্ব করেন।

বিষয়: জামায়াতবিএনপিগণভোটনরসিংদীসংবিধান
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক