
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চলমান আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইরান আজ শুক্রবার পূর্ব সিরিয়ায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও সিরিয়ার একটি সামরিক সূত্র।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, ইরানশাহরে ইরানি সেনাদের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে তারা সিরিয়ার আল-তানফেতে অবস্থিত একটি আমেরিকান বিশেষ অভিযান কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
তবে রয়টার্স এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সিরিয়ার একটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরান তানফের কাছে হামলা চালিয়েছে, তবে ঘাঁটিতে সরাসরি আঘাত হানেনি। ওই সূত্রের দাবি, হামলায় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ফেব্রুয়ারিতে জানিয়েছিল, সিরিয়া, জর্ডান ও ইরাকের সীমান্তসংলগ্ন ত্রিমুখী এলাকায় অবস্থিত আল-তানফ ঘাঁটি থেকে তারা সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে।
সিরিয়া এ অঞ্চলের সংঘাতে জড়িয়ে পড়া এড়ানোর চেষ্টা করছে। কারণ প্রতিবেশী দেশগুলো, যেমন লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছে এবং ইরাকেও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা মার্চে বলেছিলেন, তার দেশ কোনো সংঘাতে জড়াবে না, যদি না তারা নিজেরা হামলার শিকার হয়।
লন্ডনের চ্যাথাম হাউস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “যতক্ষণ পর্যন্ত কোনো পক্ষ সিরিয়াকে লক্ষ্যবস্তু না করে, ততক্ষণ সিরিয়া কোনো সংঘাতের বাইরে থাকবে।”

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প