Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মুসাব্বিরের শরীরে লাগে দুই গুলি, সুফিয়ানের একটি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৪: ১৫
মুসাব্বিরের শরীরে লাগে দুই গুলি, সুফিয়ানের একটি

রাজধানীর তেজগাঁওয়ের কাজীপাড়া আহসানউল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরের শরীরে দুটি গুলি লাগে। তার সঙ্গে থাকা কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান ব্যাপারী মাসুদের শরীরে লাগে একটি গুলি। এ ঘটনায় নিহত মোসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম দাবী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

এসব তথ্য জানিয়ে বৃহস্পতিবার দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “মুসাব্বিরের কনুইতে একটি এবং পেটে একটি গুলি লাগে। আবু সুফিয়ানেরও পেটে একটি গুলি লাগে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ৭.৬৫ এমএম বুলেটের তিনটি খোসা উদ্ধার করা হয়েছে।”

পুলিশ জানায়, গতকাল বুধবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে তেজগাঁওয়ের স্টার কাবাব হোটেলের পাশের গলিতে আহছানউল্লা ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (এআইটিভিইটি) সামনে এ গুলির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গলিতে ওত পেতে ছিল। মুসাব্বির ও আবু সুফিয়ান মূল সড়ক থেকে গলিতে ঢোকার পর তাদের লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহসানউল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউটের সেন্টারের সামনে একটি অন্ধকার গলিতে ওত পেতে থাকা দুই দুর্বৃত্ত হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত মূল সড়কের দিকে পালিয়ে যায়। আহত অবস্থায় মুছাব্বির ও আবু সুফিয়ান গলির ভেতরে ঢুকে কিছুদূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

Advertisement
Advertisement
Advertisement

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুছাব্বিরের মৃত্যু হয়। গুরুতর আহত আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মুছাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম। মামলায় ৪–৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ডিসি ইবনে মিজান বলেন, “স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যাকাণ্ডের ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি, যা হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজে দুইজন সন্দেহভাজনকে দেখা গেছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “মোসাব্বির কয়েকদিন ধরে তার স্ত্রীকে বলছিলেন যে তার অনেক শত্রু রয়েছে এবং তার বড় ধরনের ক্ষতি হতে পারে। তবে এর বাইরে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।”

বিষয়: রাজধানীরাজনীতিবিদহামলাতেজগাঁওরাজনীতিগুলি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক