চরচা প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক নঈম নিজাম, তার স্ত্রী ফরিদা ইয়াসমিন ও তাদের সন্তানের নামে থাকা বিভিন্ন ব্যাংকে ২২ টি হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসেবে ৪ কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকা রয়েছে।
আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত অভিযোগ সংশ্লিষ্টদের এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, নঈম নিজাম, তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাবেক সম্পাদক ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। গোপণ সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং তাদের সন্তানের নামীয় ও মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন।
এতে আরও বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তাদের নামীয় ও মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করা প্রয়োজন। না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে রাজধানীর