Advertisement Banner

আন্তর্জাতিক বাজারে ৩ শতাংশ বাড়ল জ্বালানি তেলের দাম

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আন্তর্জাতিক বাজারে ৩ শতাংশ বাড়ল জ্বালানি তেলের দাম
জ্বালানি তেল উত্তোলন যন্ত্র। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা থমকে যাওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার শঙ্কায় জ্বালানি তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে মিডল ইস্ট আই- এর এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার আন্তর্জাতিক বাজারে এই দামের পরিবর্তন হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার বা প্রায় ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। এটি গত তিন সপ্তাহের মধ্যে তেলের সর্বোচ্চ দাম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ২ দশমিক ৪৫ ডলার বা ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে।

এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৭ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ১৩ শতাংশ বেড়েছিল। যা ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।

সম্পর্কিত