Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ট্রাম্পের হুমকির জবাবে যে তালিকা দিল ইরান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৯: ৪৭
ট্রাম্পের হুমকির জবাবে যে তালিকা দিল ইরান

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের কড়া জবাব দিয়েছে ইরান।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি তাদের সম্ভাব্য পাল্টা পদক্ষেপের একটি তালিকা প্রকাশ করেছে।

সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, “আমরা বারবার বলেছি, হরমুজ প্রণালি কেবল শত্রুপক্ষের যাতায়াতের জন্য বন্ধ রাখা হয়েছে। এটি এখনো পুরোপুরি বন্ধ করা হয়নি। তবে এটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”

জোলফাগারি আরও জানান, ইরানের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করে এমন নির্দিষ্ট নিয়মনীতি মেনে ‘নিরাপদ যাতায়াত’ এখনো অনুমোদিত।

Advertisement
Advertisement
Advertisement
ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্ক সংকেতcluster-bombing

মুখপাত্র জোলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর তাদের হুমকি বাস্তবায়ন করে, তবে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে। বিদ্যুৎ-জ্বালানি অবকাঠামোতে হামলা করলে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারে, তার একটি তালিকা দেন তিনি। সেগুলো হলো—

  • ইরানের বিদ্যুৎ-জ্বালানি অবকাঠামোতে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রগুলো পুনর্নির্মিত না হওয়া পর্যন্ত এটি আর খোলা হবে না।
  • ইসরায়েলের সব বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।
  • এই অঞ্চলে যেসব কোম্পানির মার্কিন শেয়ারহোল্ডার রয়েছে, সেগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।
  • প্রতিবেশী যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, “ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তবে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে।”

এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, তাদের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে তারা ইসরায়েলসহ এই অঞ্চলের অন্যান্য দেশের জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবে। এতে পুরো অঞ্চল অন্ধকারে নিমজ্জিত হতে পারে বলে সতর্ক করেছে তেহরান।

বিষয়: হামলাইরানইরান-ইসরায়েল সংঘাতডোনাল্ড ট্রাম্পহুমকিযুক্তরাষ্ট্রসেনাবাহিনীইসরায়েল
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।