ads

চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: বাসস

চট্টগ্রামে একটি লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বৃহস্পতিবার সকালে এই আগুনের ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

দগ্ধরা হলেন দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।

চমেক হাসপাতাল বার্ন ইউনিটের চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ চরচাকে বলেন, “চিকিৎসা নিতে আসা রোগীরা ১০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দিদারের ৯৫ শতাংশ, আলমের ৬৫ শতাংশ এবং মাহমুদুলের ৬০ শতাংশ পুড়ে গেছে।’’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন চরচাকে বলেন, “সকালে ওই কারখানার এসি ও ওয়েল্ডিং বিস্ফোরণের কারণে আগুন লেগে ১০ জন দগ্ধ হন। তারা সকলেই ওই কারখানার শ্রমিক। তবে কারখানার লোকজন দ্রুতই আগুন নিভিয়ে ফেলে।”

সম্পর্কিত