Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

একটি স্বার্থান্বেষী মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৫: ৫৩
একটি স্বার্থান্বেষী মহল  সরকারকে বিব্রত করার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চলমান ছাত্র আন্দোলনকে ব্যবহার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল।

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, "নিশ্চয়ই কিছু গোষ্ঠী সরকারকে বিব্রত করতে চায়। তারা পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিষয়টি এখন স্পষ্ট। আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃতপক্ষে ছাত্র বা পরীক্ষার্থী নন।"

আজ বৃহস্পতিবার সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

ছাত্রদের উদ্দেশে কোনো বার্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার আন্দোলনকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। কারণ ঢাকার বাইরে মাত্র কয়েকটি জেলায় সীমিতসংখ্যক শিক্ষার্থী এতে অংশ নিয়েছে।

পরীক্ষা স্থগিত থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ–শিক্ষার্থীরা কী চায়?Students Protest

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত বা পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণিতে উন্নীত করার দাবি তোলার একটি সংস্কৃতি তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার শিক্ষার মান ক্ষুণ্ন হয়, এমন কোনো সিদ্ধান্ত নেবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অতীতে অটোপাস, অতিরিক্ত নম্বর প্রদান এবং ব্যাপকহারে জিপিএ-৫ দেওয়ার মতো পদক্ষেপ শিক্ষার মান দুর্বল করেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ভারত যে নথিপত্র চেয়েছিল, বাংলাদেশ তা পাঠিয়েছে। একই সঙ্গে ইন্টারপোলের রেড নোটিশও জারি করা হয়েছে।

তিনি বলেন, "বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায়। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী দণ্ডিত ব্যক্তি হিসেবে তাকে গ্রেপ্তার করা হবে। এরপর পরবর্তী আইনগত কার্যক্রম চলবে।"

কলেমাখচিত পতাকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করার চেষ্টা করছেন।

তিনি আরও দাবি করেন, বর্তমানে দেশে কোনো জঙ্গি সংগঠন সক্রিয় নেই।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীআন্দোলনবাংলাদেশপরীক্ষাশিক্ষার্থীপরীক্ষার্থীঅন্তর্বর্তী সরকার
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।