Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রামে এক দিনে ২১৪ মিলিমিটার বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৮: ০৬
চট্টগ্রামে এক দিনে ২১৪ মিলিমিটার বৃষ্টি

বন্দরনগরী চট্টগ্রামে আজ বৃহস্পতিবার পঞ্চম দিনেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে। বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১৪ দশমিক ৪ মিলিমিটার।

Advertisement
Advertisement
Advertisement

আজ সকাল থেকেই বন্দরনগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রকোপ কিছুটা কমে এলেও নিচু এলাকায় জলাবদ্ধতা রয়ে গেছে।

সকাল থেকে কিছু সময় থেমে থেমে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছূটি ঘোষণা করা হয়। তবে অফিসগামী মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টির কারণে আগের দুই দিনে নগরীর বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা বেশি থাকলেও বৃহস্পতিবার তা কিছুটা কমেছে।

নগরীর কাতালগঞ্জ, কাপাসগোলা, আগ্রাবাদ সিডিএ এলাকা, সিঅ্যান্ডবি এলাকা, চান্দগাঁও, হালিশহরের কিছু অংশ এবং চকবাজারসহ বিভিন্ন এলাকায় হাঁটু পানি জমেছে। তবে কোনো কোনো এলাকায় হাঁটু পানির চেয়ে বেশি পানি দেখা গেছে। টানা বর্ষণের কারণে শুধু বন্দরনগরী নয় চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতে বন্যা দেখা দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকির্পূণ বসতি কমছে না কেন?chittagong

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ জহিরুল ইসলাম চরচাকে জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টিপাত হয়েছে ২৭১ দশমিক ৬ মিলিমিটার। বেলা ১২টায় তা কমে ২৩৬ দশমিক ৪ মিলিমিটার এবং বেলা ৩টায় এর পরিমাণ ছিল ২১৪ দশমিক ৪ মিলিমিটার।

এদিকে নগরীর বিভিন্ন জলাবদ্ধ এলাকা ঘুরে দেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পাহাড় ও ভূমিধসের শঙ্কায় নগরীর বিভিন্ন ঝুঁকির্পূণ পাহাড় থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নিয়মিত মাইকিং করে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

নগরীতে বিরূপ আবহওয়া ও দুর্যোগকালীন পরিস্থিতি এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দেওয়ায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ সকল ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার এক আদেশে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) তাদের ছূটি বাতিল করেন।

এদিকে আজ স্থানীয় আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী এসব জেলার কোথাও কোথাও ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এসব জেলাসমূহের পাহাড়ি ও অন্য ঝুঁকির্পূণ এলাকায় ভূমিধস হতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়।

বিষয়: বৃষ্টিভূমিধসচট্টগ্রাম বিভাগআবহাওয়াচট্টগ্রামআবহাওয়া বার্তাবৃষ্টিপাত
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক