
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
গঙ্গার পানি নিয়ে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত-বাংলাদেশের স্বাক্ষরিত ৩০ বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এই চুক্তির নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা চলছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “আমি মনে করি, বিষয়টি ইতিবাচক দিকে এগোচ্ছে। আমি আশা করি, ভারত এর গুরুত্ব বুঝবে এবং সে অনুযায়ী এগিয়ে আসবে।”
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, “গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপক্ষীয় আলোচনা হচ্ছে। সব আলোচনা তো দৃশ্যমান নয়। আলোচনা তো চলতে থাকে। আমি বিশ্বাস করি, দ্বিপক্ষীয় যে আলোচনা চলছে গঙ্গা চুক্তির গুরুত্ব এবং পানির গুরুত্ব ভারত বুঝতে পারছে। সেটা বিবেচনায় রেখে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কটা যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখে ভারত সিদ্ধান্ত নেবে।”
শামা ওবায়েদ বলেন, “আমরা মনে করি, এটা ইতিবাচক দিকে এগোচ্ছে। গঙ্গা চুক্তির বেশি সময় নেই। আমাদের যে টিম প্রধানমন্ত্রী করে দিয়েছেন সেই কমিটি কাজ করছে ভারতের সঙ্গে।”
ইতিবাচক দিকে এগোনোর ব্যাখ্যায় শামা ওবায়েদ বলেন, এটা ব্যাখ্যা করার কিছু নেই। আমি আশা করছি, ভারত গঙ্গা চুক্তির গুরুত্ব বুঝবে এবং সেইভাবে ওনারা এগিয়ে আসবে।
যোগ্যতা, দক্ষতা ও আন্তরিকতার ভিত্তিতেই নিয়োগ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে রদবদলের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যেকোনো মন্ত্রণালয়ে পরিবর্তন ও নতুন মুখের আগমন একটি চলমান প্রক্রিয়ার অংশ। সরকার নিয়োগের ক্ষেত্রে দক্ষতা, যোগ্যতা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশের প্রতি অঙ্গীকারকে সর্বাধিক গুরুত্ব দেয়।
শামা ওবায়েদ বলেন, “আপনারা যদি প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড এবং প্রতিটি মন্ত্রণালয়ে তার সিদ্ধান্তগুলো লক্ষ্য করেন, তাহলে দেখবেন তিনি কাজ ও দক্ষতাকে গুরুত্ব দেন। সর্বাগ্রে তিনি যোগ্যতাকে মূল্যায়ন করেন।”
তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে পরিবর্তন ও নতুন মুখ আসা স্বাভাবিক বিষয়। এটি নতুন কিছু নয়, বরং চলমান একটি প্রক্রিয়ার অংশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কে কোন দায়িত্ব পালনে কতটা সক্ষম এবং দেশকে আন্তরিকভাবে সেবা দিতে কতটা আগ্রহী-সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প