Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সতর্ক হও, নাহলে একাই সব সামলাতে হবে: নেতানিয়াহুকে ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৯: ৪০
সতর্ক হও, নাহলে একাই সব সামলাতে হবে: নেতানিয়াহুকে ট্রাম্প

ইরানের সঙ্গে ফের যুদ্ধে জড়িয়ে পড়লে একাই পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল সোমবার ট্রাম্পের এই সতর্কবার্তা সামনে এসেছে। এর আগে পাল্টাপাল্টি হামলার পর ইসরায়েল ও ইরান উভয়ই হামলা সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, নেতানিয়াহুর ওপর ট্রাম্প ক্রমেই বিরক্ত হয়ে উঠছেন বলে গণমাধ্যমের খবরে আসছে। গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে উভয় পক্ষকে হামলা বন্ধ করার আহ্বান জানান তিনি।

ট্রাম্প বলেন, “ইসরায়েল এবং ইরানের অবিলম্বে ‘গোলাগুলি’ (হামলা) বন্ধ করা উচিত।”

Advertisement
Advertisement
Advertisement

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প ফোন করে নেতানিয়াহুকেও হামলা বন্ধ করার আহ্বান জানান। পরে অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ চালিয়ে গেলে তার পরিণতি সম্পর্কে তিনি নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন।

ট্রাম্প বলেন, “আমি বলেছিলাম, বিবি, তোমার সতর্ক থাকা উচিত। নাহলে খুব শিগগিরই তোমাকে একাই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।”

গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর ইসরায়েলও চুক্তি মেনে নিয়ে ইরানে হামলা বন্ধ রাখে। তবে লেবাননে হামলা অব্যাহত রাখে নেতানিয়াহু প্রশাসন।

ইরানের পর ‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইসরায়েলেরওiran-attacked-on-israel

এদিকে, দীর্ঘদিন ধরে ইরান বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো শান্তি চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো লেবাননে যুদ্ধ বন্ধ হওয়া।

একারণে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে লেবাননে হামলা বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন ট্রাম্প। এমনকি গত সপ্তাহে এক ফোনালাপে তিনি নেতানিয়াহুকে তীব্র ভাষায় তিরস্কারও করেন।

গত বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকের পর লেবাননে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন। এরইমধ্যে গতকাল রোববার বৈরুতে নতুন করে হামলা চালায় ইসরায়েল।

এরপর ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত তিন দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই হামলার ‘কঠিন জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেল আবিব।

এক ‍বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আইআরজিসি বলেছে, এই ইসরায়েলি বিমানঘাঁটিই ছিল দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে চালানো ‘আগ্রাসনের উৎস’।

বিষয়: বেনিয়ামিন নেতানিয়াহুহামলাযুদ্ধবিরতিইরানইরান-ইসরায়েল সংঘাতডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রযুদ্ধইসরায়েললেবানন
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প