Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গ্রিনল্যান্ডের দখল নিতে আলোচনা চলছে: হোয়াইট হাউস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১৭: ২৯
গ্রিনল্যান্ডের দখল নিতে আলোচনা চলছে: হোয়াইট হাউস

গ্রিনল্যান্ড অধিগ্রহণকে ‘জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার’ হিসেবে ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাসহ নানা কার্যক্রম নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ন্যাটো সদস্য দেশ ডেনমার্কের এই আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটি নিয়ে ট্রাম্পের এমন অবস্থানে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এক বিবৃতিতে হোয়াইট হাউস নতুন এই তথ্য জানিয়েছে। তারা বলছে, “আর্কটিক অঞ্চলে মার্কিন নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট এবং তার টিম এই গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি বাস্তবায়নে বিভিন্ন পথ খুঁজছেন। কমান্ডার-ইন-চিফ হিসেবে সামরিক বাহিনীকে ব্যবহার করার বিকল্পটিও প্রেসিডেন্টের হাতে রয়েছে।”

ট্রাম্পের এই উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে ইউরোপীয় শক্তিগুলো। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও স্পেন এক যৌথ বিবৃতিতে ডেনমার্কের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, “গ্রিনল্যান্ড তার জনগণের। এর ভবিষ্যৎ কেবল ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডই নির্ধারণ করতে পারে।”

এ ছাড়া তারা জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার নীতি মেনে চলার আহ্বান জানায়।

Advertisement
Advertisement
Advertisement

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে কোনো ধরনের মার্কিন হামলা মানে ন্যাটো জোটের অবসান।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্যাপিটল হিলে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণ করার পরিকল্পনা করছে না। বরং ডেনমার্কের কাছ থেকে দ্বীপটি কিনে নেওয়ার বিষয়টি ভাবছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, আর্কটিক অঞ্চলে রাশিয়া বা চীনের মতো “অভিন্ন শত্রুদের” ক্রমবর্ধমান তৎপরতা মোকাবিলা করতেই যুক্তরাষ্ট্র এই দ্বীপের ওপর নিয়ন্ত্রণ চায়।

উদ্ভূত পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি দূর করতে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক কর্তৃপক্ষ দ্রুত আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান চায়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অনমনীয় অবস্থান কেবল ডেনমার্কের সঙ্গে নয় পুরো ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাতে পারে।

বিষয়: আমেরিকাডেনমার্কডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রমার্কিন যুক্তরাষ্ট্রগ্রিনল্যান্ড
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।