ইরানের অন্তর্বর্তী দায়িত্বে প্রেসিডেন্টসহ ৩ জন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ইরানের অন্তর্বর্তী দায়িত্বে প্রেসিডেন্টসহ ৩ জন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

ইরান ঘোষণা করেছে, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান ও আইন যাচাই বাছাইয়ের দায়িত্বে থাকা শক্তিশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি আয়াতুল্লাহ খামেনির মৃত্যু পরবর্তী অন্তর্বর্তী সময় তত্ত্বাবধান করবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অ্যাসেম্বলি অফ লিডারশিপ এক্সপার্টস নামে ধর্মীয় নেতাদের একটি পরিষদ খামেনির উত্তরসূরি নির্বাচন করবেন। দেশটির সংবিধান অনুযায়ী এটি তাদের দ্রুতই করতে হবে।

তবে আমেরিকা ও ইসরায়েল হামলা অব্যাহত থাকায় নিরাপত্তাজনিত কারণে দ্রুত ওই পরিষদের বৈঠকে বসা কঠিন হতে পারে।

এদিকে, আজ সকালেও ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আজ রোববার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘‘ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন।’’

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এরআগে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে আর ‘নেই’, তার ‘লক্ষণ ক্রমশ বাড়ছে’ বলে দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সম্পর্কিত