চরচা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সম্পূর্ণভাবে ‘ধ্বংস ও নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, তাকে হত্যার চেষ্টা করা হলে ইরানের ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।
ট্রাম্প তার পোস্টে লেখেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরানকে নিশানা করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে– অর্থাৎ আমাকে হত্যা বা হত্যার চেষ্টা করার যে হুমকি ইরান দিচ্ছে, তা কার্যকর করার চেষ্টা করলেই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র ধেয়ে যাবে।”
মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতির কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, “এ সংক্রান্ত আদেশ এরইমধ্যেই দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী সময়সীমা বাড়ানোর শর্তে, আগামী এক বছর ইরানের সমস্ত এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং পুরোপুরি সক্ষম।”
সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা তথ্য দাবি করেছে, ইরান সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছিল। বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে লুডু খেলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ঘটনার মূল অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।