চরচা ডেস্ক

বিশ্বকাপের আর মাত্র অল্প কিছু দিন বাকি। এর মধ্যেই লিওনেল মেসির চোট আলোচনার কেন্দ্রে। রোববার এমএসএলে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মিয়ামি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মনে করেন, মেসির চোট অতটা গুরুতর নয়। যদিও তিনি স্বীকার করেছেন সম্পূর্ণ ফিট অবস্থাতেও জাতীয় দলের ক্যাম্পে আসছেন না মেসি।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষর ইন্টার মিয়ামির ৬–৪ গোলে জয়ের ম্যাচে ৭৩ মিনিটে মেসি নিজেই তাকে মাঠ থেকে তুলে নেওয়ার অনুরোধ জানান। তার ওই সময় একটি ফ্রি কিক নেওয়ার কথা ছিল। পরে ইন্টার মিয়ামি এক বিবৃতিতে জানায় ৩৮ বছর বয়সী তারকার চোট গুরুতর না হলেও পেশির ওভারলোড সংক্রান্ত অবসাদে আক্রান্ত হয়েছেন তিনি।

মেসির চোট নিয়ে স্কালোনি ডি স্পোর্টসকে বলেছেন, “ফিফা বিশ্বকাপের আগে মেসির ইনজুরি নিয়ে লিওনেল স্কালোনির বক্তব্য, “মেসির যে আপডেটগুলো পাচ্ছি, সেসব যে অনেক শঙ্কার, ব্যাপারটা এমন নয়। এখন আমাদের দেখতে হবে তার উন্নতি কেমন হচ্ছে। পুরোপুরি নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষার ফল আমাদের হাতে পেতে হবে।”
বিশ্বকাপের আগে বুয়েনেস এইরেসের ক্যাম্পে যে মেসি পুরোপুরি ফিট অবস্থায় পৌঁছাতে পারবেন না সেটাও বলছেন স্কালোনি, ‘, “আমরা সবাই চেয়েছিলাম মেসি যেন পুরোপুরি ফিট হয়ে দলে যোগ দেয়, কিন্তু বাস্তবতা তা নয়। শুধু সে নয়, অনেক খেলোয়াড়ই এখনও ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেনি। আমাদের প্রধান অগ্রাধিকার এখন তাদের পুনর্বাসন যাতে তারা বিশ্বকাপে সেরা ছন্দে পৌঁছাতে পারে।”
এ মুহূর্তে আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় চোটের সঙ্গে লড়ছেন। মেসি এই দলে সবশেষ সংযোজন। চোটে পড়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকো পাজ ও নিকোলাস গঞ্জালেস। স্কালোনি জানিয়েছেন চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগ পর্যন্ত তিনি চোটাক্রান্ত খেলোয়াড়দের পর্যবেক্ষণ করবেন।
বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে আছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন।

বিশ্বকাপের আর মাত্র অল্প কিছু দিন বাকি। এর মধ্যেই লিওনেল মেসির চোট আলোচনার কেন্দ্রে। রোববার এমএসএলে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মিয়ামি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মনে করেন, মেসির চোট অতটা গুরুতর নয়। যদিও তিনি স্বীকার