Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হাটের শেষ দিনেও পর্যাপ্ত পশু, দরদামে মিলছে না গতি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১৭: ৪৫
হাটের শেষ দিনেও পর্যাপ্ত পশু, দরদামে মিলছে না গতি

ঈদুল আজহার আগের দিনেও রাজধানী ও আশপাশের কোরবানি পশুর হাটগুলোতে কেনাবেচা চলছে তুলনামূলক ধীরগতিতে। বিক্রেতারা কাঙ্ক্ষিত দাম না ছাড়ায় ক্রেতারা অপেক্ষা করছেন। ফলে শেষ মুহূর্তেও হাটগুলোতে পর্যাপ্ত পশুর মজুত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার রাজধানীর বড় কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের তুলনায় এবারের চিত্র কিছুটা ভিন্ন। দিয়াবাড়ী, গাবতলী ও কমলাপুর হাটে ক্রেতাদের ভালো উপস্থিতি থাকলেও বেচাকেনায় সেই তুলনায় গতি কম।

ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দরদামে সমঝোতা না হওয়ায় লেনদেন মন্থর হয়ে পড়েছে। ক্রেতাদের অভিযোগ, হাটে প্রচুর পশু থাকলেও বিক্রেতারা দাম ছাড়ছেন না, ফলে পছন্দসই দামে গরু কিনতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে বিক্রেতাদের দাবি, পশুপালনের খরচ বাড়ায় ন্যায্য দাম পেতে তাদেরও বেগ পেতে হচ্ছে।

হাটে প্রচুর পশু থাকলেও বিক্রেতারা দাম ছাড়ছেন না। ছবি: চরচা
হাটে প্রচুর পশু থাকলেও বিক্রেতারা দাম ছাড়ছেন না। ছবি: চরচা

উত্তরার দিয়াবাড়ী হাটে কোরবানি পশু কিনতে আসা তানজিনা আলম বলেন, ‘‘ছোট গরুর দাম চাওয়া হচ্ছে ১ লাখ ২০ হাজার টাকা, আর মাঝারি গরুর দাম দুই লাখের ওপরে। দাম কিছুটা কমবে—এই আশায় অপেক্ষা করছি। কারণ হাটে এখনো প্রচুর গরু আছে।’’

Advertisement
Advertisement
Advertisement

সাধারণত ঈদের আগের দিন বিকেলের দিকে হাট কিছুটা ফাঁকা হয়ে এলেও এবার দিয়াবাড়ী হাটের চিত্র ভিন্ন। সেখানে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় এবং ব্যাপক দরকষাকষি চলতে দেখা গেছে। মিরপুরের বাসিন্দা মো. পারভেজ ৪৩ হাজার টাকায় তিনটি ছাগল কিনে ফেরার পথে বলেন, "বিক্রেতারা সহজে দাম ছাড়ছেন না। এবার অন্যবারের চেয়ে অনেক বেশি বারগেনিং করতে হচ্ছে।"

কুষ্টিয়া থেকে ৪৫টি গরু নিয়ে দিয়াবাড়ী হাটে এসেছিলেন খামারি শফিকুল ইসলাম। তার ২৫টি গরু এখনো বিক্রি হয়নি। তিনি বলেন, "ক্রেতারা ন্যায্য দাম দিচ্ছেন না। তারপরও চেষ্টা করছি সব বিক্রি করে দেওয়ার, গরু তো আর বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই না।"

এদিকে গাবতলী হাটে দুপুরের পর থেকে বেশ সরগরম পরিবেশ দেখা গেছে। সেখানে মাঝারি ও বড় আকারের গরুর বেচাকেনা বেশি হচ্ছে। গত দুদিনের বৃষ্টির কারণে ব্যবসায় কিছুটা মন্দা গেলেও, আজ আবহাওয়া ভালো থাকায় ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যেই স্বস্তি ফিরেছে। গাবতলী হাটের ইজারাদার প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের প্রতিনিধি আলিমুজ্জামান বলেন, "শেষ দিনেও ভালো বেচাকেনা হচ্ছে। হাটে পর্যাপ্ত গরু আছে, আশা করছি সারারাতই বেচাকেনা চলবে।"

মেট্রোরেল স্টেশন এলাকা মুক্ত, প্রশাসনের কড়া নজরদারি

উত্তরা দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক থেকে অবৈধ পশুর হাট সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। আগের দিন (মঙ্গলবার) নির্ধারিত সীমানার বাইরে মূল সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধভাবে পশু রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল।

ডিএমপির উত্তরা বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দ্রুত হস্তক্ষেপে সড়কটি দখলমুক্ত করা হয়। ছবি: চরচা
ডিএমপির উত্তরা বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দ্রুত হস্তক্ষেপে সড়কটি দখলমুক্ত করা হয়। ছবি: চরচা

পরবর্তীতে ডিএমপির উত্তরা বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দ্রুত হস্তক্ষেপে সড়কটি দখলমুক্ত করা হয়। বুধবার বেলা ১২টার দিকে উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনের নিচে দেখা যায়, যান চলাচল স্বাভাবিক রাখতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি টহল দিচ্ছে। পাশাপাশি ইজারাদারের নিজস্ব স্বেচ্ছাসেবকরাও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন।

হাটের ইজারাদারকে কঠোরভাবে সতর্ক করে প্রশাসন জানিয়েছে, সড়কে বা মেট্রো স্টেশনের নিচে কোনোভাবেই পশু রাখা যাবে না। এই নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়: ঈদুল আজহাডিএনসিসিমেট্রোরেলরেলস্টেশনগরুর হাটকোরবানি ঈদগাবতলীগরুডিএমপিকোরবানিপশুর হাটঢাকা উত্তর সিটি করপোরেশন
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক