Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের অঙ্গীকারের অগ্রগতি জনগণ দেখতে চায়’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১৬: ২১
‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের অঙ্গীকারের অগ্রগতি জনগণ দেখতে চায়’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার সকালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “মূলত চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বন্যার সমস্যা দেখা দিয়েছে। বাকি বিভাগগুলো তুলনামূলকভাবে অতটা ঝুঁকিপূর্ণ নয়। তবে এই চার বিভাগের পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে তিস্তা নদীর ওপার (ভারত) থেকে সব বাঁধ খুলে দেওয়া হলে রংপুর বিভাগ সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে।”

জামায়াত আমির বলেন, “বাঁধ খুলে দিলে প্রতি বছরই যে বিপর্যয় ঘটে, তা এবারও দেখা দেবে এবং এটি একটি স্থায়ী দুঃখ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা জানি প্রকল্পটি অনেক বড় এবং এতে সময় লাগবে। তবে আন্তরিকতার সাথে কাজ শুরু হয়েছে—জনগণ তা দৃশ্যমানভাবে দেখতে চায়।”

চট্টগ্রাম সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়াতে এবং সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের ও সরকারের করণীয় সম্পর্কে দাবি উত্থাপন করতেই মূলত আমরা এখানে এসেছি। সম্প্রতি বন্যা ও পাহাড় ধসে যারা নিহত হয়েছেন, তাদের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।”

চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী উল্লেখ করে তিনি বলেন, “একটু বর্ষা হলেই পুরো চট্টগ্রাম মহানগরীতে চরম দুর্ভোগ দেখা দেয়। নালা-নর্দমা উপচে পড়ার কারণে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, এমনকি গতবার দুই-একটি মৃত্যুর ঘটনাও ঘটেছে।”

ডা. শফিকুর রহমান বলেন, “এসব সমস্যার সমাধান করা মূলত সরকারের দায়িত্ব। তবে বিরোধী দল হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরা এবং জনগণের পক্ষে দাবি আদায় ও কাজ করা। আমাদের আজকের এই সফরও সেই দায়িত্বেরই অংশ।”

পরবর্তীতে তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি এবং সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের বকশিরখিলসহ বিভিন্ন পানিবন্দি এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেন।

বিষয়: জামায়াতবিএনপিজামায়াতে ইসলামীরাজনীতিতিস্তা ব্যারেজচীনভারত
সর্বশেষ
  • ১

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ২

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ৩

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৪

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৫

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

সম্পর্কিত
  • সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা

  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।