ads

বন্যার পানিতে ডুবে বাঁশখালীতে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বন্যার পানিতে ডুবে বাঁশখালীতে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পৃথক দুটি স্থানে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রাম এবং রত্নপুর এলাকায় এই ঘটনা ঘটে।

বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আঁকন চরচাকে বলেন, দক্ষিণ ইলশা গ্রামের কামাল উদ্দিনের আট বছর বয়সী ছেলে মো. আশিক বেলা ১১টার দিকে পানিতে ডুবে মারা যায়। এছাড়া রত্নপুর এলাকায় ডুবে মারা অপরজন হলেন ছয় বছর বয়েসী মিরাজ।

স্থানীয়রা জানান, দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলীর বাড়ি সংলগ্ন এলাকায় সকালে বাড়ির বাইরে গেলে পাহাড়ি ঢলের স্রোতে সে ভেসে যায়। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

অপরদিকে রত্নপুর এলাকায় শিশু মিরাজ পানিতে ডুবে মারা যায়।

চট্টগ্রামে টানা পাঁচ দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসনের হিসেবে চট্টগ্রামে সাড়ে চার লাখের বেশি মানুষ পানি বন্দি অবস্থায় আছে।

সম্পর্কিত