Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরাকে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৯: ১২
ইরাকে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে
কাজাখস্তানের একটি তেলক্ষেত্রের খনন রিগে কাজ করছেন বিশেষজ্ঞরা। ২০ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স

ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলা এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় আজ বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুতও কমেছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গ্রিনিচ মান সময় ১১টা ৪৫ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ১৪ ডলার বা ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ২৩ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৬৯ ডলার বা ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৯৫ ডলারে পৌঁছায়।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, “মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছার কথা ইরানি কর্মকর্তাদের পুনর্ব্যক্ত করার কারণেই তেলের দাম আবার বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন আগেই কমে যাওয়ায় বাজারে উদ্বেগ বেড়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

বুধবার যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা চালায়। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জন্য ওই গোষ্ঠীগুলোকে দায়ী করেছে তারা।

যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধ রাখায় বিশ্ববাজারে কমল তেলের দামoil plant

এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা এ অঞ্চলে অবস্থানরত আমেরিকান সেনাদের ওপর ইরানের আকস্মিক হামলার চেষ্টা প্রতিহত করেছে। একই সময়ে ইরান জানায়, তারা হরমুজ প্রণালিতে জাহাজ এবং জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার রয়টার্সকে জানান, হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার বিষয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। এর ফলে কয়েক মাস ধরে উপসাগরীয় বাণিজ্য ব্যাহত করে রাখা অচলাবস্থা নিরসনের আশা আরও ক্ষীণ হয়ে পড়েছে।

এ সপ্তাহে এখন পর্যন্ত মাত্র কয়েকটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। অন্যদিকে সৌদি আরব থেকে এশিয়ায় তেল পরিবহনের বিকল্প পথ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বুধবার পাঁচটি এবং মঙ্গলবার ৩৯টি জাহাজ চলাচল করেছে। ১৯ জুলাই ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর মঙ্গলবারের সংখ্যাই ছিল সর্বোচ্চ।

মঙ্গলবার বাজারসংশ্লিষ্ট সূত্রগুলো, আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য উদ্ধৃত করে জানায়, ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩৩ লাখ ব্যারেল কমেছে।

বিষয়: জ্বালানি তেলজ্বালানিমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্রইরানইরাকসৌদি আরবহামলা
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।