Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আবারও আসছে ‘এল নিনো’, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৫: ৪৩
আবারও আসছে ‘এল নিনো’, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

গরমে অতীষ্ঠ জনজীবন, বাইরে বের হলেই ত্রাহি অবস্থা। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেই এখন এই অবস্থা। আর ইউরোপেও তো প্রতিবছরই তাপমাত্রা রেকর্ড গড়ে।

Advertisement
Advertisement
Advertisement

এর মধ্যেই এল বড় দুঃসংবাদ। আগামী মে থেকেই বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডব্লিউএমও জানিয়েছে, অত্যন্ত শক্তিশালী ‘এল নিনো’ পরিস্থিতির দিকে এগোচ্ছে পৃথিবী।

কিন্তু এই এল নিনো আসলে কী? আর কেনই বা এটি নিয়ে চিন্তিত আবহাওয়াবিদরা?

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এল নিনো মূলত একটি প্রাকৃতিক ঘটনা, যা প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। সাধারণত এটি ৯ থেকে ১২ মাস স্থায়ী হয়।

Advertisement
Advertisement
Advertisement

আগামী মে ও জুলাই মাসের মধ্যে এবারের এল নিনো সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার জলবায়ু পূর্বাভাস প্রধান উইলফ্রান মুফৌমা ওকিয়া জানিয়েছেন, বিষুবীয় প্রশান্ত মহাসাগরে ইতিমধ্যেই সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে।

উইলফ্রান মুফৌমা ওকিয়া বলেন, “সাধারণত, এল নিনোর প্রভাবে আমরা বিশ্বের কিছু অংশে অত্যধিক বৃষ্টিপাত দেখতে পাই। এর ঠিক বিপরীতে, আমরা একটি বিশাল অঞ্চলজুড়ে খরা পরিস্থিতিও দেখতে পাই। আমরা বলতে চাচ্ছি–এল নিনো ঘটার প্রবল আশঙ্কা রয়েছে। এবার তা বেশ শক্তিশালী হবে।”

শুধু বৃষ্টি বা খরা নয়, এল নিনো পুরো পৃথিবীর গড় তাপমাত্রাও বাড়িয়ে দেয়। ফলে ২০২৬ সাল ইতিহাসের অন্যতম উষ্ণ বছর হওয়ার রেকর্ড গড়তে পারে।

উইলফ্রান মুফৌমা ওকিয়া বলছেন, “এল নিনোর কারণে বিশ্বজুড়ে তাপমাত্রাও বৃদ্ধি পায়। আমরা যদি ২০২৪ সালের কথা উল্লেখ করি, এটি এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছর। তখনও একটি এল নিনো পরিস্থিতি ছিল। তাপমাত্রা ১ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তাই আমরা আশঙ্কা করছি, ২০২৭ সালে আমরা উচ্চ তাপমাত্রা দেখতে পাব। আর এই এল নিনোর তীব্রতার ওপর ভিত্তি করে আমরা হয়তো ২০২৪ সালের মতোই সাময়িকভাবে ১ দশমিক ৫ ডিগ্রির সীমা ছুঁয়ে ফেলব। অথবা তা অতিক্রম করে যাব।”

তবে বিশ্ব আবহাওয়া সংস্থা একটি সতর্কতাবার্তাও দিয়েছে। তারা বলছে, এই পূর্বাভাস সবসময় সঠিক হয় না। এপ্রিলের পর যখন আরও নিখুঁত তথ্য পাওয়া যাবে, তখন পরিস্থিতি আরও পরিষ্কার হবে।

বিষয়: বৃষ্টিতাপমাত্রাআবহাওয়ার খবরআবহাওয়াতাপ প্রবাহ
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক