
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক
শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কতা দিতে ব্যর্থ হওয়ায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। একই সঙ্গে অঙ্গরাজ্যটিতে কিশোর-কিশোরীদের জন্য প্ল্যাটফর্ম দুটির কার্যক্রমে পরিবর্তন আনতেও নির্দেশ দিয়েছেন আদালত।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিচারক ব্রায়ান বিডশেইড এ আদেশ দেন। আদালতের মতে, শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির জন্য মেটা দায়ী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে চলতি বছরের মার্চে আদালত রায় দেয়, তরুণ ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম নিরাপদ বলে ভুল তথ্য দিয়ে নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে মেটা। সে সময় প্রতিষ্ঠানটিকে ৩৭৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, ফেসবুক ও ইনস্টাগ্রামে এমন ব্যানার ও তথ্যসংবলিত স্ক্রিন যুক্ত করতে হবে, যেখানে প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা, নিরাপদ ব্যবহারের নির্দেশনা এবং অনুপযুক্ত মন্তব্য মোকাবিলার বিভিন্ন টুল সম্পর্কে ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানানো হবে। এসব তথ্য নিয়মিতভাবে প্রদর্শন করতে হবে। পাশাপাশি নিউ মেক্সিকোতে পরিচালিত সচেতনতামূলক প্রচারণা কর্মসূচিও অঙ্গরাজ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবে।
বৃহস্পতিবার রায় ঘোষণার পর বিচারক ব্রায়ান বিডশেইড জানান, জরিমানার ৪২০ মিলিয়ন ডলার শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে। বাকি অর্থ আগামী পাঁচ বছরে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কর্মসূচি, মানসিক স্বাস্থ্য পরীক্ষাসেবা এবং সংশ্লিষ্ট অন্যান্য খাতে ব্যয় করা হবে।
মামলার প্রসিকিউটররা আদালতের কাছে মেটার প্ল্যাটফর্মে মৌলিক পরিবর্তন আনার আবেদন জানান। তাদের দাবি ছিল, আসক্তি তৈরি করে এমন ফিচারের ব্যবহার সীমিত করা, বয়স যাচাই ব্যবস্থা আরও কার্যকর করা এবং গোপনীয়তার ব্যবস্থা ও কঠোর তদারকির মাধ্যমে শিশুদের যৌন শোষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এদিকে, মেটা জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের প্ল্যাটফর্ম থেকে ক্ষতিকর বিষয়বস্তু শনাক্ত ও অপসারণে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প