চরচা ডেস্ক

ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের হামলা স্থগিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার পর তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমে গেছে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাতে প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৮ মিনিট নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৬ ডলারে নেমে আসে। অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৩ ডলার বা প্রায় ১৩.৫ শতাংশ কমে ৮৫.২৮ ডলারে নেমে এসেছে।
ইরানের পক্ষ থেকে বিভিন্ন জাহাজে হামলার কারণে কার্যত হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।
ইরানে সমস্ত ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এই ঘোষণা আসার পরেই তেল দরপতন হলো।